বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

পশ্চিমাদের ‘আগুন নিয়ে না খেলতে’ বলল রাশিয়া

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ মে, ২০২৩
  • ১০৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেন যুদ্ধে পশ্চিমা মিত্ররা যুদ্ধবিমান এফ-১৬ সরবরাহ করছে কিয়েভকে। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ পশ্চিমাদের এই যুদ্ধবিমান সরবরাহকে ‘আগুন নিয়ে খেলার’ সঙ্গে তুলনা করেছেন এবং এই বিধ্বংসী খেলা সম্পর্কে তাদেরকে সতর্কও করেছেন তিনি।

রবিবার (২৮ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমে এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়েছে, এদিন রাশিয়ার একটি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে পশ্চিমাদের সতর্ক করে শীর্ষ এ রুশ কূটনীতিক বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের নির্মিত এফ-১৬ যুদ্ধবিমান ইউক্রেনকে সরবরাহ করতে সম্মতি জানানোর মধ্য দিয়ে পশ্চিমারা ‘আগুন নিয়ে খেলছে’। তাদের এ পদক্ষেপকে এ যুদ্ধের জন্য ‘অপরিণামদর্শী এক উত্তেজনা’ হিসেবে উল্লেখ করেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা ওই সাক্ষাৎকারের একটি অংশ পশ্চিমাদের এ সতর্কবার্তা জানান ল্যাভরভ। সেই সঙ্গে আরও বলেন, ‘এটি নিঃসন্দেহে আগুনের সঙ্গে খেলা করার শামিল।’ এসময় ওয়াশিংটন , লন্ডন এবং ইইউয়ের বিরুদ্ধে স্যাটেলাইটের মাধ্যমে ‘রাশিয়াকে দুর্বল ’করার চেষ্টা করার অভিযোগ তুলে এমন পদক্ষেপের নিন্দাও জানিয়েছেন তিনি।

 

 

কিউএনবি/আয়শা/২৮ মে ২০২৩,/রাত ৮:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit