বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
হরমুজ নিয়ে ট্রাম্পের দাবির জবাবে ক্যালিফোর্নিয়াকে নিজেদের ‘নতুন ভূখণ্ড’ বলল ইরান বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব

নেদারল্যান্ডসে ১৫৭৯ পরিবেশকর্মী গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ মে, ২০২৩
  • ১০৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : নেদারল্যান্ডসে বিক্ষোভকালে এক্সটিংশান রিবিলিয়ন গ্রুপের এক হাজার ৫৭৯ জন পরিবেশকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (২৮ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়, জীবাশ্ম জ্বালানিতে ডাচ সরকারের ভুর্তুকির প্রতিবাদে অ্যাক্টিভিস্টরা প্রধান সড়কের মোটর সেকশন বন্ধ করে দেয়। এ সময় পুলিশ জলকামান ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে এবং যারা স্থান ত্যাগ করেনি তাদের আটক করে।

পুলিশ জানায়, গ্রেপ্তার বিক্ষোভকারীদের বেশিরভাগকেই ছেড়ে দেওয়া হয়েছে। তবে ভাঙচুরের অভিযোগে তাদের মধ্যে ৪০ জনের বিরুদ্ধে মামলা করা হবে। এক্সটিংশান রিবিলিয়ন জানিয়েছে, বিক্ষোভে প্রায় সাত হাজার লোক অংশ নেয়। দ্য হেগে পার্লামেন্ট ও মন্ত্রণালয়ের প্রধান ভবনসমূহের কাছের এই মোটরওয়ে সেকশনে এক্সটিংশান রিবিলিয়ন এ নিয়ে সপ্তমবারের মতো অবরোধ কর্মসূচি পালন করল। কিন্তু এবারই এত বেশিসংখ্যক কর্মীকে গ্রেপ্তার করা হয়।

বিক্ষোভে অংশ নেওয়া অ্যান ক্যারেভার্স (৩১) বলেন, জলবায়ু সংকটের কারণটি অজানা নয়, আমরা জানি। তবুও সরকার এতে ভর্তুকি দিচ্ছে। এটি বন্ধ হওয়ার দরকার।’

 

 

কিউএনবি/আয়শা/২৮ মে ২০২৩,/রাত ৮:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit