বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

সেলফিকাণ্ডে চাকরি খোয়ালেন সেই সরকারি কর্মকর্তা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ মে, ২০২৩
  • ১০৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মধ্য ভারতের একজন সরকারি কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। তার স্মার্টফোন উদ্ধারের জন্য একটি জলাধার নিষ্কাশনের আদেশ দেওয়ার পর চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে তাকে। ফোনটি তিনি সেলফি তোলার সময় পানিতে ফেলে দিয়েছিলেন। ভারতীয় সংবাদমাধ্যমের বরাতে রবিবার (২৮ মে) এ খবর জানিয়েছে আল জাজিরা।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে মধ্যাঞ্চলীয় রাজ্য ছত্তিশগড়ের কানকার জেলার খেরকাট্টা বাঁধ পরিদর্শনে যান খাদ্য পরিদর্শক রাজেশ বিশ্বাস। এ সময় একটি জলাধারের পাশে দাঁড়িয়ে সেলফি তুলতে গিয়েছিলেন তিনি। কিন্তু অসাবধানতাবশত তার ফোনটি ওই জলাধারে পড়ে যায় । তারপর সেই ফোন উদ্ধারে এক অকল্পনীয় কাণ্ড করে বসেন রাজেশ।

প্রথমে ডুবুরিদেরকে ওই জলাধার থেকে ফোন খুঁজে দিতে বলেন তিনি। এ সময় তার ফোনে স্পর্শকাতর সরকারী তথ্য থাকার দাবি করেন তিনি। কিন্তু প্রাথমিক এই প্রচেষ্টা এক পর্যায়ে ব্যর্থ হয়। এরপরই তিনি ডিজেল পাম্পের মাধ্যমে পানি নিষ্কাশন করে জলাধারটি খালি করার নির্দেশ দেন। পরের তিন দিনে ওই জলাধারটিতে থাকা ২১ লাখ লিটার পানি নিষ্কাশন করে সরানো হয়। ঘটনাটি প্রকাশ্যে আসতেই ছত্তিশগড়জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওগুলোতে, জলাধার নিষ্কাশনে ডিজেল পাম্প চালানোর সময় রাজেশকে লাল ছাতার নিচে বসে থাকতে দেখা গেছে। তখন স্থানীয় সংবাদমাধ্যমের কাছে তিনি দাবি করেন যে, সেচের জন্য ওই পানি ব্যবহারযোগ্য ছিল না। সেইসঙ্গে জলাধার নিষ্কাশনের জন্য উর্ধ্বতন কর্মকর্তার অনুমতি নেওয়ার কথাও জানান। এভাবে জলাধারের পানি নষ্ট করায় ব্যাপক সমালোচনার মুখে পড়েন রাজেশ। পরে কর্তৃপক্ষ তাকে বরখাস্ত করে।

 

 

কিউএনবি/আয়শা/২৮ মে ২০২৩,/সন্ধ্যা ৬:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit