বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

পাকিস্তানে নিরাপত্তা বহরে আত্মঘাতী হামলা, আহত ২২ সেনা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ মে, ২০২৩
  • ১০৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের একটি নিরাপত্তা বহরে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ২২ সেনা কর্মকর্তা আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্মকর্তারা।শনিবার (২৭ মে) প্রদেশটির দক্ষিণের জেলা ওয়াজিরিস্তানের ডেরা ইসমাইল খান শহরে এ হামলার ঘটনা ঘটে।

একাধিক সরকারি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন। জানা গেছে, শনিবার ডেরা ইসমাইল খান শহরের সদর থানার আওতাধীন চেহকান এলাকায় ঘটনাটি ঘটে। এ সময় মোটরবাইকে করে আসা আত্মঘাতী এক বোমারু নিরাপত্তাবাহিনীর একটি গাড়িবহরকে লক্ষ্য করে বোমার বিস্ফোরণ ঘটায়। এতে কমপক্ষে ২২ নিরাপত্তা কর্মকর্তা আহত হন।

এক সরকারি বিবৃতিতে বলা হয়েছে, বিস্ফোরণটি ছিল আত্মঘাতী হামলা এবং মোটরবাইকে চড়ে একজন অজ্ঞাত আত্মঘাতী বোমারু নিরাপত্তা বাহিনীর গাড়িবহরকে লক্ষ্য করে বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে উড়িয়ে দেয়। বিবৃতিতে আরও জানানো হয়, নিরাপত্তাবাহিনীর বহরটি যখন দক্ষিণের ওয়াজিরিস্তান জেলার মিনজা এলাকা দিয়ে যাচ্ছিল, তখনই বহরটি ওই আত্মঘাতী হামলার শিকার হয়। এ সময় বিস্ফোরণে নিরাপত্তাবাহিনীর কমপক্ষে ২২ কর্মকর্তা আহত হয়েছে।

এদিকে সরকারি কর্মকর্তারা বলেছে, ‘আহত কর্মকর্তাদেরকে ডেরা ইসমাইল খান শহরের সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়েছে। এদের মধ্যে কমপক্ষে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।’অন্যদিকে পুলিশের সূত্র জানিয়েছে, নিরাপত্তা বহরটি ওয়ানা পেট্রোল পাম্পের কাছ দিয়ে যাওয়ার সময় হামলার ঘটনাটি ঘটে। গাড়িবহরটির চতুর্থ গাড়িটির সামনে দিয়ে যাওয়ার সময় আত্মঘাতী ওই হামলাকারী বোমার বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে উড়িয়ে দেয়।

হামলার পরপরই এলাকাটি ঘিরে ফেলা হয়। এর পরই জেলা পুলিশ কর্মকর্তা (ডিপিও) আব্দুল রউফ বাবর কায়সরানির নেতৃত্বে পুলিশের একটি দল নিরাপত্তাবহিনীসহ দুর্ঘটনাস্থলে পৌঁছে যৌথ তল্লাশি অভিযান চালায়।

 

 

কিউএনবি/আয়শা/২৮ মে ২০২৩,/সন্ধ্যা ৬:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit