বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৮ অপরাহ্ন

আটোয়ারীতে বঙ্গবন্ধুর জুলিও কুরি প্রাপ্তির ৫০ বছর উদযাপন

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ মে, ২০২৩
  • ১৩৪ Time View

মোঃ জাহেরুল ইসলাম,আটোয়ারী (পঞ্চগড়)প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পুর্তি উপলক্ষে পঞ্চগড়ের আটোয়ারীতে চিত্রাংকন প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে রোববার (২৮ মে) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ হল রুমে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এরপর উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ তৌহিদুল ইসলাম। তিনি বলেন, বাংলাদেশ রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলার মানুষের মুক্তির জন্য আজীবন সংগ্রাম করে আমাদের একটি রাষ্ট্র, একটি দেশ উপহার দিয়েছেন। তার নির্দেশনায় দীর্ঘ ৯ মাস স্বাধীনতা যুদ্ধের পর বিধ্বস্ত একটি দেশকে মাথা উঁচু করে দাঁড় করানো একজন মুজিবুর রহমানের পক্ষেই সম্ভব ছিল।

যার স্বীকৃতি হিসাবে ১৯৭৩ সালে বঙ্গবন্ধুকে জুলিও কুরি শান্তি পদকে ভুািষত করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম এর সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা, উপজেলা কৃষি অফিসার মোছাঃ নুরজাহান খাতুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফুল কবির মোঃ কামরুল হাসান, সহকারী শিক্ষা অফিসার নজরুল ইসলাম প্রমুখ। আলোচনা শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় ।

কিউএনবি/অনিমা/২৮ মে ২০২৩,/বিকাল ৩:২২

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit