বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৩নং মোগড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের রাজেন্দ্রপুর পীরবাড়ি, হোসাইনিয়া চিশতিয়া দরবার শরীফে, খাজায়ে কুল্লে খাজেগান সুলতানুল হিন্দ, খাজা বাবা গরীবে নেওয়াজ মঈন উদ্দিন হাসান চিশতি (রহঃ) স্মরণে ১০০তম বার্ষিক ওরছ মোবারক ও ছেমা মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাদ মাগরিব থেকে সারারাত্র ব্যাপী উপজেলার রাজেন্দ্রপুর হোসাইনিয়া চিশতিয়া দরবার শরীফ প্রাঙ্গণে আয়োজিত উরছ মোবারক ও ছেমা মাহফিলের সভাপতিত্ব করেন, অনুষ্ঠানের আয়োজক ও তত্ত্বাবধায়ক, দরবার শরীফের গদ্দিনশীন পীর সাহেব কেবলা শাহ্ সূফী হযরত জাহের উদ্দিন চিশতি।
দরবারের ভক্ত মোঃ বাবুল চিশতীর সঞ্চালনায় এতে অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলফাজ সরদার, সাবেক কৃষি ব্যাংক কর্মকর্তা কামাল চৌধুরী, দরবারেরর ভক্ত রফিক চিশতি, মাসুম মেম্বার, ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী মোঃ হারুন মহাজন, মিজান মিয়া, মিন্টু মিয়া, দরবারের খাদেম মাওলা মিয়া, ভারত থেকে আগত দরবারের ভক্ত মোঃ জালাল মিয়া, মোঃ ইসহাক মিয়া, শাহ পরান সহ আরো অনেকে।
ওরছ মোবারক ও ছেমা মাহফিলে কোরআন তেলাওয়াত, মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাতের পর সারারাত ব্যাপী বাউল গান অনুষ্ঠিত হয়। বাউল গান পরিবেশন করেন দেশের খ্যাতনামা বাউল শিল্পীঃ- বাউল আনোয়ার সরকার, আমির হোসেন, শাহজালাল দেওয়ান ও দিনা চিশতি সহ স্থানীয় শিল্পীরা। রাজেন্দ্রপুর হোসাইনিয়া চিশতিয়া দরবার শরীফের গদ্দিনশীন পীর শাহ সুফি জাহের উদ্দিন চিশতি জানান, আমার পিতা মরহুম শাহসুফি নাসির উদ্দিন চিশতী (রহঃ) ভারতের আজমীর শরীফ থেকে খেলাফত প্রাপ্ত হয়ে এই এই দরবার শরীফটি প্রতিষ্ঠা করেন। তিনি আজ থেকে শত বছর পূর্বে উপমহাদেশের খ্যাতনামা আউলিয়া হযরত খাজা গরীবে নেওয়াজ (রহঃ) এর স্মরণে প্রতি জিলকদ মাসের ৬ তারিখ এই দরবার শরীফে ওরস মোবারক শুরু করেন, আর এবছর দরবারের ১০০ তম বার্ষিক ওরশ মোবারক পালন করা হয়, যা ভবিষ্যতেও চলমান থাকবে বলে জানান তিনি। এ উপলক্ষে ওরছ মোবারকে এলাকার সহ দেশের বিভিন্ন স্থান থেকে প্রায় কয়েক শতাধিক ভক্ত-আশেকানদের উপস্থিতি লক্ষ করা গেছে। সারারাত ব্যাপী অনুষ্ঠিত ওরস মোবারক শেষে বাদ ফজর এলাকাবাসী ও উপস্থিত সকলের মাঝে রান্না করা তাবারক বিতরণ করা হয়।
কিউএনবি/অনিমা/২৮ মে ২০২৩,/দুপুর ২:১৫