আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার একটি উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার দেশটির বিপুল সম্পদের দিকে ইঙ্গিত করে এ কথা বলেছেন।
প্রেসিডেন্ট পুতিন রাশিয়ার শক্তিশালী শিক্ষা ব্যবস্থার কথাও তুলে ধরেন। তিনি বলেন, আমরা সাম্প্রতিক দশকগুলোতে বিস্ময়কর স্কুল প্রতিষ্ঠা করেছি। আমি গণিতের স্কুলের কথা বলতে চাচ্ছি; এটি মৌলিক। আমাদের ইঞ্জিনিয়ারিংয়ে চমৎকার স্কুল রয়েছে।
এদিকে ইউরোপের সর্ববৃহৎ পরমাণুকেন্দ্র ইউক্রেনের জাপোরিঝঝিয়ায় হামলার পরিকল্পনা করছে বলে দাবি করেছে কিয়েভ। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্প্রতি এ সতর্কতা জারি করেছে। এর আগে যুক্তরাষ্ট্র দাবি করেছে, ইউক্রেন যুদ্ধে কখনোই সামরিক বিজয় অর্জন করতে পারবে না রাশিয়া।
কিউএনবি/আয়শা/২৭ মে ২০২৩,/সন্ধ্যা ৬:৩৪