বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
মধ্যপ্রাচ্যে আরও বিস্তৃত হচ্ছে যুদ্ধ? বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে চেয়েছে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার বানাচ্ছে সৌদি আরব, ছাড়িয়ে যাবে বুর্জ খলিফা টেলিগ্রাম প্রতিষ্ঠাতা পাভেল দুরভের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পিএসসির ৮ ক্যাটাগরির ৩১ জুলাইয়ের নিয়োগ পরীক্ষা স্থগিত অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে কারিগরি বোর্ডের জরুরি নির্দেশনা ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেফতার লতিফ সিদ্দিকী ওয়ানডেতে নেতৃত্ব হারালেন মিরাজ, নতুন অধিনায়ক লিটন দেশের বিভিন্ন স্থানে টানা ৫ দিন ভারি বর্ষণ হতে পারে

‘এতদিন এটা আমার ছিল, এখন আপনাদের হাতে তুলে দিয়েছি’

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ মে, ২০২৩
  • ১০৬ Time View

বিনোদন ডেস্ক : শুক্রবার দেশের মাত্র দুই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে চিত্রনায়িকা পরীমণি অভিনীত সিনেমা ‘মা’। মুক্তির আগে এটি প্রদর্শিত হয়েছে ৭৬তম কান চলচ্চিত্র উৎসবে।

সিনেমাটি মুক্তির পর প্রথম শো দেখার জন্য একমাত্র ছেলেকে নিয়ে মিরপুরের সনি স্কয়ারে ছুটে যান পরী। সেখানেই মুখোমুখি হন গণমাধ্যমের। সে সময়ে পরীমণি বলেন, এ ছবিতে দেশ, যুদ্ধ, একজন মা, অনেক কিছুই আছে। সিনেমাটি আমার কাছে একেবারে নিজের বাচ্চার মতো। অন্তরের খুব কাছের। এতদিন এটা আমার, আমাদের ছিল। এখন আপনাদের (দর্শক) হাতে তুলে দিয়েছি। তাই সিনেমাটি আপনাদের।’

গত বছরের জানুয়ারিতে শুরু হয় ‘মা’ সিনেমার কাজ। এরমধ্যে মাতৃত্বের কারণে সাময়িক অবসর নেন পরী। তবে তার আগে শেষ সিনেমা হিসেবে ‘মা’র কাজ সম্পন্ন করেন।

এ সিনেমার বিভিন্ন চরিত্রে অন্যদের মধ্যে আরও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, সাজু খাদেম, রোবেনা করিম জুঁই, শিল্পী সরকার অপু, সেতু, লাবণ্য ও শাহাদাত হোসেন।

মুক্তিযুদ্ধের সময়কে কেন্দ্র করে ‘মা’ সিনেমার গল্প তৈরি হয়েছে। মৃত ঘোষিত সাত মাস বয়সী এক সন্তানকে নিয়ে তার অসহায় মায়ের আবেগের গল্প এতে ফুটে উঠেছে। যেখানে যুদ্ধের নির্মমতার পাশাপাশি মা-সন্তানের অকৃত্রিম আবেগের চিত্র ফুটে দৃশ্যায়ন করা হয়েছে। অরণ্যে পুলক (এপি)-এর ব্যানারে নির্মিত হয়েছে সিনেমাটি। এটি পরিচালনা করেন অরণ্য আনোয়ার।

কিউএনবি/অনিমা/২৭ মে ২০২৩,/সন্ধ্যা ৬:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit