বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম
সিলেটে আবারও বাড়ছে হাম, হাসপাতালে ১০৮ ভর্তি: প্রাণহানী একজনের বিশ্ব আলোকচিত্র দিবসে জয়পুরহাটে ফটোগ্রাফি কর্মশালা ও প্রদর্শনী অনুষ্ঠিত আশুলিয়ায় তা’লীমুল কুরআন ইসলামীয়া মাদরাসায় শিক্ষার্থীদের সবক প্রদান মনে রাখার উদ্দেশে নেওয়া ছবি-স্ক্রিনশট স্মৃতিশক্তির ওপর নেতিবাচক প্রভাব ফেলে রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে এবার আপিল বিভাগে আবেদন বিএনপির নির্বাচনি ইশতেহারের চেয়েও গুরুত্বপূর্ণ জুলাইয়ের ইশতেহার: তাজনূভা জাবীন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে বাংলাদেশের সামনে যে সমীকরণ যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর হওয়ার দৌড়ে থাকা তরুণ রাজনীতিবিদ সাইদ কে? ট্রাম্পের এক মন্তব্যে তিন মাসের মধ্যে ভারতের শেয়ারবাজারে বড় ধাক্কা বিএসইসির ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

স্বাস্থ্যকর খাবার টোফু, তৈরি করবেন কীভাবে?

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ মে, ২০২৩
  • ১১৯ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : স্বাস্থ্যকর খাবার টোফু। কিন্তু কী এই টোফু? এটি তৈরির উপায়ই বা কী? জেনে নিন এই রেসিপিতে। 

টোফু হচ্ছে উদ্ভিজ দুধ থেকে তৈরি পনির বা ছানা। চলুন জেনে নেই এই ছানা কীভাবে বানাবেন।

উপকরণ:

সয়াবিন ২৫০ গ্রাম

পানি ১ লিটার

২ টেবিল চামচ লেবুর রস

প্রণালি : সয়াবিন ধুয়ে ১২ ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখুন। পানি ঝরিয়ে ব্লেন্ড করে নিন অথবা পাটায় মিহি করে বেটে নিন। ১ লিটার পানি মিশিয়ে দুধ তৈরি করুন। ছাকনি দিয়ে হেঁকে জ্বাল দিন। ফুটে উঠলে চুলা বন্ধ করুন। তিন মিনিট পর ফুটন্ত দুধে ২ টেবিল চামচ লেবুর রস অল্প অল্প করে মেশান। ধীরে ধীরে দুধ ফেটে যাবে। চুলায় একটি তাওয়া বসিয়ে তার ওপর সয়াদুধের পাত্রটি বসান। ঢাকনা দিয়ে ঢেকে দিন। ১০-১৫ মিনিট অল্প আঁচে রাখুন।

এবার একটি জালিতে পাতলা কাপড় নিয়ে অল্প অল্প করে ফেটে যাওয়া দুধ নিন। এটা হচ্ছে সয়ার ছানা। ছানা থেকে আস্তে আস্তে চেপে পানি বের করুন। কাপড়টি ভালোভাবে মুড়িয়ে একটি চামচ দিয়ে চেপে চেপে যতটা সম্ভব পানি বের করুন। এবার কাপড়ে পেঁচানো ছানাটি একটি প্লেটে রেখে তার ওপর অন্য একটি স্টিলের প্লেট উল্টো করে ভারী কিছু (যেমন এক হাঁড়ি পানি) দিয়ে ঘণ্টাখানেক চাপা দিয়ে রাখুন। ঘণ্টাখানেক পর দেখা যাবে সয়ার ছানা জমে টোফু তৈরি হয়ে গেছে। এবার টোফুটি ঠান্ডা পানিতে ভিজিয়ে উঠিয়ে নিন। টোফু নিজের পছন্দমতো আকৃতিতে কেটে নিন। এই টোফু রেফ্রিজারেটরে ৩-৫ দিন সংরক্ষণ করতে পারবেন।

কিউএনবি/অনিমা/২৭ মে ২০২৩,/বিকাল ৫:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit