বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

মনে হয় ঘরে-বাইরে কেউ যেন অনুসরণ করছে: রিজভী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ মে, ২০২৩
  • ৩০৪ Time View

ডেস্ক নিউজ : শুক্রবার (২৬ মে) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, ‘ঘরের ভেতরে বা বাইরে যেখানেই থাকি না কেন, মনে হয় কেউ যেন আমাদের অনুসরণ করছে, আমরা যেন কারো নজরদারির মধ্যে আছি।’

তিনি বলেন, ‘এ ধরনের একটি পরিস্থিতির মধ্যে যখন বসবাস করি, তখন গণমাধ্যম একটা আশা ও ভরসার জায়গা। এর মধ্যে কাঁচি দিয়ে সংবিধান অনেক কাটছাঁট করার পরও যতটুকু নাগরিক স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, মতপ্রকাশের স্বাধীনতা আছে, সেটিও নানা কালাকানুন দিয়ে তাদের নিশ্বাস বন্ধ করা হচ্ছে।’

‘এখন সরকারি বাহিনী ফোন করে বলে কোন সংবাদটি যাবে কোনটি যাবে না’ মন্তব্য করে রিজভী বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের কারণে গণমাধ্যম ও জনগণের মতপ্রকাশের কোনো স্বাধীনতা নেই। বিএনপির এই নেতা বলেন, অনেক গণমাধ্যম সত্য প্রকাশ করতে চাওয়ায় তাদের বন্ধ করে দেয়া হয়েছে। তাদের বিভিন্ন মামলা দেয়া হয়েছে। অনেকেই কাগারারে আছেন। এটাই হচ্ছে একনায়কতন্ত্র স্বৈরাচারী শাসন।

তিনি আরও বলেন, অনেক গুণিজনকে মতপ্রকাশের কারণে দুঃখ-কষ্টের মধ্যে জীবনযাপন করতে হচ্ছে। যে গণমাধ্যমগুলো সত্যের পক্ষে কথা বলার চেষ্টা করছে, তাদের অনেককেই বন্ধ করে দেয়া হয়েছে। ‘সাগর-রুনি হত্যাকাণ্ডে অবশ্যই বড় কেউ জড়িত আছে, তা না হলে এতদিন পরও কেন কাউকে ধরতে পারেনি,’ যোগ করেন রিজভী।

 

 

কিউএনবি/আয়শা/২৬ মে ২০২৩,/দুপুর ১:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit