বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী নিম্নাঞ্চল ডুবিয়ে নয়,জীবন-জীবিকা সুরক্ষায় কাপ্তাই হ্রদের পানি ব্যবস্থাপনার সিদ্ধান্ত মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

ঋণ গ্রহণসীমা বাড়ানোর বিষয়ে ঐকমত্যের দ্বারপ্রান্তে বাইডেন-ম্যাককার্থি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ মে, ২০২৩
  • ২৪০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। বৃহস্পতিবার (২৫ মে) বাইডেন এবং ম্যাককার্থিসহ অন্যরা ভার্চুয়াল আলোচনায় বসেন। মার্কিন প্রশাসনের এক শীর্ষ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে আলোচনায় অগ্রগতির বিষয়টি নিশ্চিত করেছেন। 

 
মার্কিন প্রশাসনের ওই কর্মকর্তা জানিয়েছেন, প্রেসিডেন্ট জো বাইডেন এবং মার্কিন কংগ্রেসের স্পিকার কেভিন ম্যাককার্থি শর্তসাপেক্ষে যুক্তরাষ্ট্রের বর্তমান সর্বোচ্চ ঋণ গ্রহণসীমা ৩১ দশমিক ৪ ট্রিলিয়ন ডলার থেকে বাড়ানোর বিষয়ে ঐকমত্যের কাছাকাছি পৌঁছেছেন। তবে শর্ত হলো আগামী দুই বছর প্রায় সব ধরনের সরকারি ব্যয় কমাতে হবে।
 
তবে সর্বোচ্চ ঋণ গ্রহণসীমা কত হবে সে বিষয়ে এখনও আলোচনা বাকি। উল্লেখ্য, সপ্তাহখানেক আগে মার্কিন কংগ্রেসকে লেখা এক চিঠিতে দেশটির অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন সতর্ক করে বলেছিলেন, যুক্তরাষ্ট্রের সরকারি কোষাগারে আর মাত্র ১৫ দিনের সরকারি ব্যয় মেটানোর মতো অর্থ রয়েছে। সর্বোচ্চ ঋণ গ্রহণসীমা বাড়ানো না হলে আগামী ১ জুনের পর থেকে আর সরকারি ব্যয় পরিশোধের উপায় থাকবে না বলে জানিয়েছে মার্কিন ট্রেজারি বিভাগ তথা অর্থ মন্ত্রণালয়। সে ক্ষেত্রে প্রয়োজনীয় অর্থাভাবে দেউলিয়া হতে পারে দেশটি।

 

 

কিউএনবি/আয়শা/২৬ মে ২০২৩,/দুপুর ১২:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit