বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

চিরিরবন্দরে দাঁড়িয়ে থাকা ট্রাক্টরকে মোটরসাইকেলের ধাক্কায় চালক নিহত॥

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী(দিনাজপুর) প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
  • ২৭৬ Time View

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী(দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দরে দাঁড়িয়ে থাকা ইটবোঝাই ট্রাক্টরকে পিছন দিকে মোটরসাইকেল ধাক্কা দেয়ার ঘটনায় মোটরসাইকেল চালক রিপন চন্দ্র রায় (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সড়ক দূর্ঘটনাটি গত বুধবার রাত প্রায় পৌঁণে ৮টায় উপজেলার চিরিরবন্দর-রানীরবন্দর সড়কের ইয়াকুব চেয়ারম্যানের মোড়ের অদূরে ঘটেছে। নিহত রিপন উপজেলার সাতনালা ইউনিয়নের খামার সাতনালা গ্রামের ইয়াকুব চেয়ারম্যানপাড়ার বীরেন চন্দ্র রায়ের ছেলে।

এলাকাবাসি সূত্রে জানা গেছে, চিরিরবন্দর-রানীরবন্দর সড়কের ইয়াকুব চেয়ারম্যানের মোড়ের অদূরে একটি ইটবোঝাই ট্রাক্টর দাঁড়িয়ে ছিল। ওই সময় দাঁড়িয়ে থাকা ট্রাক্টরটিকে চিনিবাসডাঙ্গা বাজার থেকে ইয়াকুব চেয়ারম্যানের মোড়গামী একটি দ্রুতগামী মোটরসাইকেল পিছন দিকে সজোরে থাক্কা দেয়।

এতে মোটরসাইকেল চালক রিপন গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় রিপনকে উদ্ধার করে রানীরবন্দরে চিকিৎসকের নিকট নিয়ে আসে। তার অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসক তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বজলুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

কিউএনবি/আয়শা/২৫ মে ২০২৩,/সন্ধ্যা ৬:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit