বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

নোবেলকে নিয়ে যে বার্তা দিলেন তার বাবা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
  • ৩১১ Time View

বিনোদন ডেস্ক : জি বাংলার ‘সারেগামাপা’খ্যাত জনপ্রিয় সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেল। কিন্তু নানা সময়ে নানা বিষয়ে বিতর্ক যেন পিছু ছাড়ছে না নোবেলের। কিছুদিন আগে অগ্রিম টাকা নিয়ে অনুষ্ঠানে না যাওয়ায় তাকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এরপরই মাদক, স্ত্রীকে মারধরসহ বিভিন্ন অভিযোগ সামনে আসে। পরে তিনি মুচলেকা দিয়ে জামিন পান।

এবার নোবেলের নানা বিষয়ে মুখ খুললেন তার বাবা মোজাফফর হোসেন নান্নু। তিনি বলেন, ‘নোবেলকে আটকের দিন ডিবি কার্যালয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার সামনে নোবেল ও তার স্ত্রী সালসাবিলকে জিজ্ঞাসা করা হয়েছিল, তারা একসঙ্গে সংসার করবে কিনা। এ সময় নোবেল সংসার করতে চাইলেও সালসাবিল অসম্মতি জানায়।’

তিনি বলেন, হারুন সাহেব (ডিবিপ্রধান) বললেন— তোমরা তোমাদের বিষয়ে সিদ্ধান্ত নাও, তোমরা সংসার করবা কি করবা না। সালসাবিল বলেছে, না। আমি সংসার করব না। এখন তাদের বিষয় আমার তো কিছু বলার রাইট নাই। এমনকি বিয়ের সময়ও ছিল না।’

অভিমান করে দূরে সরে আছেন জানিয়ে নোবেলের বাবা বলেন, ‘বাংলাদেশের প্রচলিত আইনে ত্যাজ্য করা যায়? এটি একটি হাস্যকর বিষয়। সন্তানের কাছ থেকে কষ্ট পেয়ে মানুষ দূরে সরে থাকতে পারে। এটা হতে পারে। কিন্তু বাংলাদেশের প্রচলিত আইনেও এটা নেই। এটা ইসলামসম্মতও না, এমনকী বাংলাদেশের আইনসম্মতও না। তবে বাবা হিসেবে সন্তানের কাছ থেকে কষ্ট পেলে যে দূরে সরে থাকার কথা বলে। এইটা আরকি।’

তিনি আরও বলেন, ‘আমি প্রত্যেকের কাছে কৃতজ্ঞ। যারা তার সমালোচনা করে তারা তাকে ভালোবেসেই সমালোচনা করে। তার যখন ভালো সময় গেছে, সে যখন মানুষের সঙ্গে ভালো আচরণ করেছে, তার যখন এই শিল্পের সঙ্গে আন্তরিকতা ছিল তখন মানুষ তাকে সেভাবেই এপ্রিশিয়েট করেছে। আবার সে যখন লাইনচ্যুত হয়েছে, স্বাভাবিকভাবেই মানুষ যারা তার ফ্যান ফলোয়ার, যারা তার ভালো চায়, সেখান থেকে যখন মানুষের আশা ভঙ্গ হয়েছে। স্বাভাবিকভাবেই মানুষ তার বিপক্ষে কথা বলবে এটাই স্বাভাবিক। সে ক্ষেত্রে আমি তাদের সাধুবাদ জানাই এ কারণে, তাদের যেটা করা উচিত, তারা সেটাই করছে। আবার যদি সে কোনো দিন সঠিক জায়গায় আসতে পারে, আমি মনে করি আবারও তার সম্ভাবনার কথাই বলবে। এর পেছনের ব্যর্থতার কথা আর বলবে না। নোবেল আবারও ফিরে আসবে এটা আমার বিশ্বাস।’

সবশেষ আশাবাদ ব্যক্ত করে নোবেলের বাবা বলেন, ‘প্রত্যেকটা বাবার আশা থাকে তার সন্তারা এ দেশের সেরা হোক। যে যেই লাইনে থাকে সে সেই লাইনের সর্বোচ্চ স্থানে থাকুক। আমারও বাবা হিসেবে সেটাই চাওয়া।’

কিউএনবি/অনিমা/২৫ মে ২০২৩,/দুপুর ১:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit