বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

ব্রাহ্মণবাড়িয়ায় সহকর্মীর বাড়িতে ছাত্রলীগ নেতা খুন, ঘাতক মাদকসেবী গ্রেপ্তার

বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
  • ১১৪ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারন সম্পাদক মো. ইকরাম আহমেদ (৩০) খুন হয়েছেন। বুধবার বিকেলে পৌর এলাকার মুন্সেফপাড়ায় কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য রিদোয়ান আনসারী রিমোর বাড়িতে এ হত্যাকান্ড ঘটে। পুলিশ ঘটনার কিছুক্ষণের মধ্যে ঘাতক রায়হানকে গ্রেপ্তার করেছে। রায়হান মাদকসেবী বলে একাধিক সূত্র জানিয়েছে।এদিকে ঘটনার পর ছাত্রলীগের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। জেলা সদর হাসপাতালের সামনের সড়ক অবরোধ করে খুনীদের বিচার দাবিতে শ্লোগান দিতে থাকে। এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে থাকে। সন্ধ্যা সোয়া সাতটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সড়কে অবরোধ চলছে।নিহত ইকরাম ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নোয়াগাঁও গ্রামের মাসুদ মিয়ার ছেলে। তবে তারা ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ফরিদুল হুদা সড়কের বি-বাড়িয়া টাওয়ারে বসবাস করতেন। মাসুদ মিয়া গ্রামীণ জেনারেল হাসপাতালের মালিক। ঘাতক রায়হান ঢাকার মগবাজারের জিয়াউল হক জিয়ার ছেলে। ছাত্রলীগ নেতা রিমোর মামাতো ভাই রায়হান কয়েকদিন ধরে ব্রাহ্মণবাড়িয়া অবস্থান করছিলো।

একাধিক সূত্র জানায়, বেলা সাড়ে পাঁচটার দিকে বেশ কয়েকজন ছাত্রলীগ নেতা রিমোর বাড়িতে অবস্থান করছিলেন। এ সময় মোটরসাইকেলের চাবি নেয়ে রায়হান ও ইকরামের মধ্যে তর্কাতর্কি হয়। এক পর্যায়ে ইকরামকে ছুরি দিয়ে আঘাত করে রায়হান। ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ইকরামকে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।রিদোয়ান আনসারী রিমো জানান, রায়হান তার মামাতো ভাই। তার মামা ভারতে যাওয়ায় রায়হানকে এখানে রেখে যান। মোটরসাইকেলের চাবি নিয়ে তর্কাতর্কির জের ধরে ইকরামকে ছুরিকাঘাত করে রায়হান। ঘটনার সময় তিনি বাড়িতে বিশ্রাম নিচ্ছিলেন। রায়হান মাদকসেবি বলে দাবি করে রিমো।ব্রাহ্মণবাড়িয়া পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক মঞ্জুরে মাওলা ফারাবী জানান, ইকরাম সক্রিয় ছাত্রলীগ নেতা। এ ঘটনার সঙ্গে জড়িতদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি। অন্যথায় আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি দেন।

অবরোধের সামনে নেতৃত্বে থাকা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুজন দত্ত বলেন, ‘ইকরাম ছাত্রলীগের বিশ্বস্থ কর্মী। কি কারণে এ হত্যাকান্ড ঘটানো হয়েছে সেটা জানার চেষ্টা চলছে। আমরা এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।ব্রাহ্মণবাড়িয়া সদর থানার পরিদর্শক (তদন্ত) সোহরাব আল হোসাইন জানান, মোটরসাইকেলের চাবি নিয়ে তর্কের জের ধরে এ হত্যাকান্ড ঘটে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছেন। তাৎক্ষণিকভাবে ঘাতক রায়হানকে গ্রেপ্তার করা হয়েছে। 

কিউএনবি/অনিমা/২৫ মে ২০২৩,/সকাল ৯:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit