বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
হরমুজ নিয়ে ট্রাম্পের দাবির জবাবে ক্যালিফোর্নিয়াকে নিজেদের ‘নতুন ভূখণ্ড’ বলল ইরান বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব

৭ বছর পর সৌদিতে নতুন রাষ্ট্রদূত দিল ইরান

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ মে, ২০২৩
  • ১৪৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : দীর্ঘ সাত বছর বিরতির পর অবশেষে সম্পর্ক স্বাভাবিক করছে সৌদি আরব ও ইরান। সোমবার ইরান সিনিয়র কূটনীতিক আলী রেজা এনায়েতিকে নতুন রাষ্ট্রদূত হিসেবে সৌদি আরবে নিয়োগ দেয়ার কথা ঘোষণা করে।

গত ১০ মার্চ রিয়াদ এবং তেহরান চীনের মধ্যস্থতায় দ্বিপাক্ষিক আলোচনার পরে তাদের কূটনৈতিক সম্পর্ক এবং দূতাবাস পুনরায় চালু করার ঘোষণা দেয়।

গত মাসে দেশগুলো সাত বছরের বিরতির পরে তাদের দূতাবাস এবং কনস্যুলেটগুলো পুনরায় খোলার বিষয়ে আলোচনা এবং ব্যবস্থা করার জন্য সরকারি সফর করে।

ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে, এনায়াতি পররাষ্ট্রমন্ত্রীর একজন সহকারী এবং মন্ত্রণালয়ে আরব উপসাগরীয় বিষয়ক মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি কুয়েতে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। 

সৌদি শিয়া ধর্মগুরু শেখ নিমর বাকির আল-নিমরের মৃত্যুদণ্ড কার্যকর করার পর তেহরানে সৌদি দূতাবাসে হামলা চালায় ইরানিরা। এরপর ২০১৬ সালের জানুয়ারিতে সম্পর্ক ছিন্ন করে ইরান ও সৌদি আরব।

 

 

কিউএনবি/আয়শা/২৪ মে ২০২৩,/সন্ধ্যা ৬:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit