বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

ফাইনালের টিকিট নিশ্চিতে গুজরাটের লক্ষ্য ১৭৩

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
  • ২২২ Time View

স্পোর্টস ডেস্ক : আইপিএল ১৬তম আসরের প্রথম কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স। টস হেরে প্রথমে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ১৭২ রান করেছে তিনবারের শিরোপাজয়ী দল চেন্নাই। দলের হয়ে ৪৪ বলে ৭টি চার আর এক ছক্কায় ৬০ রানে করেন ঋতুরাজ গায়কওয়াদ। ৩৪ বলে ৪০ রান করেন ডেভন কনওয়ে। ১৬ বলে ২২ রান করেন রবিন্দ্র জাদেজা। 

আইপিএলর গত আসরে প্রথমবার অংশ নিয়েই চ্যাম্পিয়ন হয় গুজরাট। এবারও শিরোপা ধরে রাখার মিশনে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন দলটি। ফাইনালের টিকিট নিশ্চিত করতে হলে গুজরাটকে ১২০ বলে ১৭৩ রান করতে হবে। এই ম্যাচে যারা জিতবে তারা সরাসরি ২৮ মে ফাইনালে খেলবে। তবে যারা হেরে যাবে তারা আরও একটি সুযোগ পাবে।

আগামীকাল চেন্নাইয়ে এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্স বনাম লখনৌ সুপার জায়ান্ট। এই ম্যাচের জয়ী দলের সঙ্গে ২৬ মে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হবে প্রথম কোয়ালিফায়ার ম্যাচের পরাজিত দল। সেই ম্যাচে জয় পেলে ফাইনাল নিশ্চিত হবে। 

 

 

কিউএনবি/আয়শা/২৩ মে ২০২৩,/রাত ১০:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit