বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

বাসিন্দাদের বেলগরোদ অঞ্চলে না ফেরার আহ্বান রাশিয়ার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
  • ২৩৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সংঘাত এখেনও চলমান থাকায় ওই অঞ্চলের বাসিন্দাদের এখনই নিজেদের বাড়িঘরে না ফেরার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। খবর আল জাজিরার। রাশিয়া বলছে, ইউক্রেনের ভেতর থেকে সশস্ত্র একটি দল বেলগরোদ অঞ্চলে ঢুকে সংঘাতে লিপ্ত হয়েছে। এতে সেখানকার বেশ কয়েকজন বাসিন্দা আহত হয়েছেন। অঞ্চলটির গভর্নর ভিচেস্লাভ গ্লাদকভ বলেন, গ্রাভোরোনস্কি সীমান্ত এলাকায় যারা হামলা চালিয়েছে, সেই ‘নাশকতাকারীদের’ খুঁজতে শুরু করেছে রুশ বাহিনী। 

রুশ কর্মকর্তারা জানান, একটি সশস্ত্র গোষ্ঠী ইউক্রেন থেকে সীমান্ত অতিক্রম করে সোমবার গ্রেভোরনস্কি জেলায় হামলা চালায়। মস্কো এখন সেখানে সন্ত্রাসবিরোধী অভিযান শুরু করেছে। তবে এখন পর্যন্ত সেখানে কারো মৃত্যুর সংবাদ পাওয়া যায়নি। আঞ্চলিক গভর্নর জানিয়েছেন, বেশ কয়েকটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। বেশ কিছু ভবনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

এদিকে ভ্লাদিমির পুতিনের এক মুখপাত্র জানিয়েছেন, প্রেসিডেন্টকে হামলার বিষয়ে অবহিত করা হয়েছে। তবে এ ঘটনার দায় স্বীকার করেনি ইউক্রেন। তাদের দাবি, ওই ঘটনার পেছনে রাশিয়ার দুটি আধা সামরিক বাহিনীর সদস্যরাই জড়িত। গভর্নর ভিচেস্লাভ গ্লাদকভ বলেন, ওই ঘটনায় আটজন আহত হয়েছেন। তাদের মধ্যে দুই শিশুও রয়েছে। একটি গ্রামে গোলা নিক্ষেপ করার পর দুই বাসিন্দাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে গ্রেভোরন শহরে অপর এক হামলায় আহত হয়েছেন তিনজন।

সেখানে সংঘর্ষের ঘটনায় তিনটি বাড়ি এবং একটি প্রশাসনিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানকার পরিস্থিতি ‘খুবই উত্তেজনাকর অবস্থায়’ রয়েছে বলে জানান তিনি। গভর্নর জানিয়েছেন, ওই এলাকায় সন্ত্রাসীদের খুঁজতে একটি পাল্টা অভিযান শুরু করা হয়েছে। যারা এই অভিযানে রয়েছেন, তাদের বিশেষ ক্ষমতা দেয়া হয়েছে যাতে পরিচয় যাচাই এবং যোগাযোগব্যবস্থায় নজরদারি করতে পারে।

 

 

কিউএনবি/আয়শা/২৩ মে ২০২৩,/রাত ১০:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit