বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

আইপিএল প্লে-অফে বৃষ্টি হলে কে সুবিধা পাবে?

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
  • ১২১ Time View

স্পোর্টস ডেস্ক : আর কিছু সময়ের মধ্যেই আইপিএল ১৬তম আসরের প্লে-অফের লড়াই শুরু হবে। রাত ৮টায় চেন্নাইয়ে প্রথম কোয়ালিয়ার ম্যাচে মুখোমুখি হবে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল গুজরাট টাইটান্স বনাম চেন্নাই সুপার কিংস। চেন্নাই-গুজরাট ম্যাচে আজ যারা জিতবে তারা সরাসরি ২৮ মে’র ফাইনালে চলে যাবে। তবে যারা হেরে যাবে তারা দ্বিতীয় আরেকটি সুযোগ পাবে। 

আগামীকাল চেন্নাইয়ে এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্স বনাম লখনৗ সুপার জায়ান্ট। এই ম্যাচের জয়ী দলের সঙ্গে প্রথম কোয়ালিফায়ারে হেরে যাওয়া দল ২৬ মে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ খেলবে। সেই ম্যাচে যারা জিতবে তারা ফাইনালে পাবে প্রথম কোয়ালিফায়ারে জয়ী দলকে। 

গ্রুপ পর্বের মতো প্লে-অফেও নেই কোনো রিজার্ভ ডে। যদি ম্যাচ বৃষ্টিতে ভেসে যায় সেক্ষেত্রে নিয়ম মেনে নূন্যতম পাঁচ ওভার করে খেলা হতে পারে। সেটা করা সম্ভব না হলে, বিজয়ী দল নির্ধারণের জন্য সুপার ওভারে খেলা হতে পারে। যদি সুপার ওভারও করা সম্ভব না হয় তখন পয়েন্ট টেবিলে যে দল এগিয়ে ছিল, তাকে সেই ম্যাচের বিজয়ী ঘোষণা করা হবে।

 

 

কিউএনবি/আয়শা/২৩ মে ২০২৩,/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit