স্পোর্টস ডেস্ক : ফেডারেশন কাপের তৃতীয়স্থান নির্ধারণী খেলার প্রথমার্ধে বসুন্ধরা কিংসের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আছে শেখ রাসেল ক্রীড়া চক্র। কিংস এরেনায় ম্যাচের সপ্তম মিনিটে আইভরি কোস্টের ফরোয়ার্ড চার্লস দিদিয়েরের পেনাল্টি গোলে লিড নেয় আবাহনীর কাছে সেমিফাইনালে হারা শেখ রাসেল।
বক্সের ভেতরে তপু বর্মণ ফাউল করেন চার্লস দিদিয়েরকে। এই আইভরিয়ান ফরোয়ার্ড আনিসুর রহমান জিকোকে পরাস্ত করে রাসেলকে ম্যাচের শুরুতেই এগিয়ে নেন। ৩২ মিনিটে একক প্রচেষ্টায় বক্সের বাঁ দিক দিয়ে বক্সে ঢুকে ডান পায়ের শটে দূরের পোস্টে শট নেন শেখ রাসেলের নাইজেরিয়ান কেনেথ ইকেচুকু। তবে তার শট অল্পের জন্য বাইরে যায়। এই ম্যাচে বসুন্ধরা কিংসের কোচ তার সাইডবেঞ্চ পরখ করে দেখছেন। ফলে নিয়মিত একাদশের অনেকেই খেলছেন না।
কিউএনবি/আয়শা/২৩ মে ২০২৩,/বিকাল ৪:৪৮