বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
হরমুজ নিয়ে ট্রাম্পের দাবির জবাবে ক্যালিফোর্নিয়াকে নিজেদের ‘নতুন ভূখণ্ড’ বলল ইরান বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব

প্রথম দুই সৌদি মহাকাশচারী পৌঁছালেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
  • ১৬১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন বেসরকারী মহাকাশ সংস্থা অ্যাক্সিওম স্পেস এর উদ্যোগে একটি ব্যক্তিগত মিশনের অংশ হিসেবে প্রথমবারের মতো সোমবার দুই সৌদি মহাকাশচারীকে নিয়ে স্পেসএক্স ক্যাপসুল আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছেছে। 

মহাকাশে যাওয়া প্রথম সৌদি নারী রায়ানাহ বারনাবি একজন মহিলা বিজ্ঞানী এবং তার সহযাত্রী আলি আল-কারনি একজন প্রশিক্ষিত ফাইটার পাইলট। তাদের দেশের হয়ে প্রথম এই দুইজন কক্ষপথ পাড়ি দিলেন।
 
বারনাবি মহাকাশ থেকে অভিবাদন জানিয়ে বলেন, ‘আমি এখানে শুধু নিজেকেই প্রতিনিধিত্ব করছি না, বরং দেশের এই অঞ্চলের সকলের আশা এবং স্বপ্নের প্রতিনিধিত্ব করছি।

মিশন কমান্ডার পেগি হুইটসন বলেছেন, ‘আমরা এখানে এসে সত্যিই আনন্দিত।’ হুইটসন নাসার প্রাক্তন মহাকাশচারী যিনি অতীতে তিনবার মহাকাশ ভ্রমণ করেছেন। 

তিনি বলেন, ‘এটি একটি দুর্দান্ত মিশন ছিল, একটি দুর্দান্ত রাইড ছিল। আমরা উপরে যাওয়ার পথে অনেক মজা করেছি এবং আমরা এখানে অনেক কাজ করতে পেরে সত্যিই আনন্দিত।’ চতুর্থ ক্রু সদস্য হলেন আমেরিকান ব্যবসায়ী জন শফনার।

মহাকাশ স্টেশনে ডকিংয়ের দুই ঘন্টা পরে এই চার নভোচারী আইএসএসে প্রবেশ করেন, যেখানে তারা সাতজন মহাকাশচারীর সাথে যোগ দেন। এদের  তিন জন রাশিয়ান, তিন জন আমেরিকান এবং একজন আমিরাতের। তারা আগে থেকেই মহাকাশ স্টেশনে অবস্থান করছিলেন। 
 
স্পেসএক্স রকেটটি রোববার ফ্লোরিডা থেকে যাত্রা শুরু করে। এটি পৃথিবীর কক্ষপথ আবর্তন করে ভূপৃষ্ঠ থেকে ২৫০ মাইল (৪০০ কিলোমিটার) উচ্চতায় মহাকাশ স্টেশনে পৌঁছাতে সময় লাগে প্রায় ১৬ ঘন্টা।

কিউএনবি/অনিমা/২৩ মে ২০২৩,/বিকাল ৪:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit