বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম

ডিএসইতে লেনদেন ছাড়াল ৯০০ কোটি টাকা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
  • ১৮৬ Time View

ডেস্ক নিউজ : মঙ্গলবার (২৩ মে) পুঁজিবাজারে সপ্তাহের তৃতীয় কার্যদিবস শেষে এ তথ্য জানা যায়। ডিএসইর বাজার বিশ্লেষণ অনুযায়ী, ডিএসইতে ৯২০ কোটি ৩০ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭০৭ কোটি ৪০ লাখ টাকার শেয়ার। লেনদেন বেড়েছে ২১২ কোটি ৯০ লাখ টাকা। 

ডিএসইতে মঙ্গলবার প্রধান সূচক ডিএসইএক্স সূচক আগের দিনের চেয়ে ২৪ দশমিক ৫৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৩০৬ দশমিক ১৮ পয়েন্টে। এ ছাড়া ডিএসইএস সূচক ৪ দশমিক ৬৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৭১ দশমিক ১৬ পয়েন্টে। আর ডিএস ৩০ সূচক বেড়েছে ৫ দশমিক ২১ পয়েন্ট। সূচকটি অবস্থান করছে ২ হাজার ১৯৫ দশমিক ৮১ পয়েন্টে।

মঙ্গলবার ডিএসইতে ৩৪৮টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৩৪টি কোম্পানির, কমেছে ৩৬টির ও অপরিবর্তিত রয়েছে ১৭৮টি কোম্পানির শেয়ারের দাম। লেনদেনের শীর্ষে ছিল বাংলাদেশ শিপিং করপোরেশন। এ ছাড়া ইস্টার্ন হাউজিং, নাভানা ফার্মা, রূপালী লাইফ ইনস্যুরেন্স, জেমেনি সি ফুড, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন, ওরিয়ন ইনফিউশন, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, চার্টার্ড ইন্স্যুরেন্স এবং এডভেন্ট ফার্মাসিউটিক্যাল লিমিটেড ছিল শীর্ষ ১০টি প্রতিষ্ঠানের তালিকায়।
 
অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইতে এদিন কমেছে লেনদেন। লেনদেন হয়েছে ১৯ কোটি ৬১ লাখ টাকার শেয়ার। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ২৪ কোটি ৬২ লাখ টাকার শেয়ার। লেনদেন কমেছে ৫ কোটি ১ লাখ টাকা। 
মঙ্গলবার সিএসইতেও বেড়েছে সব সূচকের মান। প্রধান সূচক সিএএসপিআই ৬০ দশমিক ৭৯ পয়েন্ট ও সিএসই-৩০ সূচক ১৮ দশমিক ৯২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৮২ দশমিক ৫৭ পয়েন্টে ও ১৩ হাজার ৪৪৮ দশমিক ৯০ পয়েন্টে।

এ ছাড়া সিএসই-৫০ সূচক ৩ দশমিক ১১ পয়েন্ট ও সিএসসিএক্স সূচক ৩৫ দশমিক ৩৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৩১৭ দশমিক ৬৬ পয়েন্টে ও ১১ হাজার ১২১ দশমিক ৫৮ পয়েন্টে। আর সিএসআই সূচক অবস্থান করছে ১ হাজার ১৬৮ পয়েন্টে। সূচকটি বেড়েছে ৩ দশমিক ৫১ পয়েন্ট। সিএসইতে ২১৪টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৯১টির, কমেছে ৩৭টি ও অপরিবর্তিত রয়েছে ৮৬টির কোম্পানির শেয়ার দর।

 

 

কিউএনবি/আয়শা/২৩ মে ২০২৩,/বিকাল ৪:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit