স্পোর্টস ডেস্ক : তার বয়স এখন ৪২। এটা যদি ক্রিকেট খেলার বয়স হয়, তাহলে বলুন তো এই বয়সেও খেলার স্বপ্ন দেখেন কোন ক্রিকেটার। তিনি হলেন ক্রিস গেইল। সেই ২০০৯ থেকে আইপিএল খেলে আসা গেইলকে এ বছর নিলামে কেনেনি কোনো দল।
গত পরশু আইপিএলের প্লে-অফে খেলতে ব্যর্থ হয় বেঙ্গালুরু। গুজরাট টাইটান্সের কাছে ছয় উইকেটে হেরে যাওয়া বেঙ্গালুরুর কোহলির সেঞ্চুরি বিফলে যায়। এদিন আইপিএলে নিজের সপ্তম টি ২০ সেঞ্চুরি করেন কোহলি। টপকে যান গেইলকে। আইপিএলে গেইলের সেঞ্চুরি ছয়টি।
কিউএনবি/আয়শা/২৩ মে ২০২৩,/বিকাল ৪:১৫