বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
মধ্যপ্রাচ্যে আরও বিস্তৃত হচ্ছে যুদ্ধ? বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে চেয়েছে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার বানাচ্ছে সৌদি আরব, ছাড়িয়ে যাবে বুর্জ খলিফা টেলিগ্রাম প্রতিষ্ঠাতা পাভেল দুরভের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পিএসসির ৮ ক্যাটাগরির ৩১ জুলাইয়ের নিয়োগ পরীক্ষা স্থগিত অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে কারিগরি বোর্ডের জরুরি নির্দেশনা ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেফতার লতিফ সিদ্দিকী ওয়ানডেতে নেতৃত্ব হারালেন মিরাজ, নতুন অধিনায়ক লিটন দেশের বিভিন্ন স্থানে টানা ৫ দিন ভারি বর্ষণ হতে পারে

যারা আমাদের গড়েছেন তারাই ক্যারিয়ার নষ্ট করেছেন : অপু বিশ্বাস

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
  • ১৫৬ Time View

বিনোদন ডেস্ক : আসন্ন ঈদে মুক্তি পেতে যাচ্ছে অপু বিশ্বাসের নতুন সিনেমা ‘লালশাড়ি’। সরকারি অনুদানপ্রাপ্ত এই সিনেমাটিতে অপুর বিপরীতে আছেন চিত্রনায়ক সাইমন সাদিক এবং ছবিটি প্রযোজনা করেছেন নায়িকা নিজেই।

সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে অপু জানান, ঢালিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে বড় একটি শূন্যতা কাজ করছে।

প্রসঙ্গ টেনে এ নায়িকা বলেন, ‘একজন শিল্পী যখন আরেকজন শিল্পীর ক্যারিয়ার ধ্বংসের জন্য উঠেপড়ে লাগে তখন ঢালিউড শিল্পীদের প্রেক্ষাপটের বিষয়টি আরও সমস্যাগ্রস্ত হয়ে পড়ে। তাছাড়া যারা আমাদের গড়েছেন তারাই আবার ক্যারিয়ার নষ্ট করেছেন। আর এ কারণেই বড় একটি শূন্যতা কাজ করছে ঢালিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে।’

এদিকে শাকিবকে ঘিরে অপু বিশ্বাস এবং শবনম বুবলী ইস্যুতে নানা আলোচনা-সমালোচনার জন্ম দেয়। অন্যদিকে, অপু এবং বুবলীর ‘বাকযুদ্ধ’ তো রয়েছেই! তবে দুজনেই এখন শাকিবের কাছে অতীত। তবে ঘনিষ্টদের মতে, শাকিবের সঙ্গে অপুর অন্তরালে সম্পর্ক কিছুটা ভালো বলেই ধারণা তবে বুবলীর সঙ্গে তা একদমই বিপরীত!

বুবলী শাকিব প্রসঙ্গে নানা কটু মন্তব্য করলেও এদিক থেকে অপু একদমই শাকিবের পক্ষে। শুরু থেকেই নায়কের মঙ্গল কামনা, জন্মদিনে খাবার রান্না করে পাঠানো, সিনেমা মুক্তিতে শুভকামনা জানানো সবকিছুই করছেন। এ প্রসঙ্গে তার ভাষ্য, আমি কখনোই শাকিব খানের কোনো ক্ষতি চাই না।

কিউএনবি/অনিমা/২৩ মে ২০২৩,/বিকাল ৪:১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit