বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
মধ্যপ্রাচ্যে আরও বিস্তৃত হচ্ছে যুদ্ধ? বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে চেয়েছে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার বানাচ্ছে সৌদি আরব, ছাড়িয়ে যাবে বুর্জ খলিফা টেলিগ্রাম প্রতিষ্ঠাতা পাভেল দুরভের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পিএসসির ৮ ক্যাটাগরির ৩১ জুলাইয়ের নিয়োগ পরীক্ষা স্থগিত অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে কারিগরি বোর্ডের জরুরি নির্দেশনা ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেফতার লতিফ সিদ্দিকী ওয়ানডেতে নেতৃত্ব হারালেন মিরাজ, নতুন অধিনায়ক লিটন দেশের বিভিন্ন স্থানে টানা ৫ দিন ভারি বর্ষণ হতে পারে

মুম্বাইয়ের ফ্ল্যাট থেকে অভিনেতার মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
  • ১১৬ Time View

বিনোদন ডেস্ক : মাত্র ৩২ বছর বয়সে অকালপ্রয়াণ ভারতের ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আদিত্য সিংহ রাজপুতের। সোমবার মুম্বাইয়ের অন্ধেরিতে তাঁর ফ্ল্যাটের শৌচাগার থেকে উদ্ধার হয় অভিনেতার দেহ। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। প্রাথমিক অনুমান, মাত্রাতিরিক্ত মাদকসেবনের ফলে মৃত্যু হয়েছে অভিনেতার। তবে ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত কোনও কিছুই স্পষ্ট ভাবে জানা যাবে না, দাবি তদন্তকারীদের। অন্য দিকে, মাদকসেবনের ফলে মৃত্যুর তত্ত্ব মানতে নারাজ অভিনেতার বন্ধুরা।

আদিত্য সিংহ রাজপুতের রহস্যমৃত্যু নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে চর্চা। তবে চর্চা যে আদিত্যকে নিয়ে এই প্রথম, তা নয়। মাত্র ১৭ বছর বয়সে এক ঝাঁক স্বপ্ন নিয়ে বিনোদনের দুনিয়ায় পা রেখেছিল দিল্লির এক তরুণ। সেখান থেকেই পথচলা শুরু আদিত্যের। দিল্লির ‘গ্রিন ফিল্ডস স্কুল’-এর লেখাপড়ার পর মাত্র ১৭ বছর বয়সে মডেল হিসাবে র‌্যাম্পে পা রাখেন আদিত্য।একাধিক নামী সংস্থার বিজ্ঞাপনে কাজ করেছেন আদিত্য। বলিউড তারকা হৃতিক রোশন ও ক্রিকেটতারকা সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গেও এক বিজ্ঞাপনে অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে।

বিজ্ঞাপনের জগতে সাফল্য অর্জন করার পর বলিউড অভিনেতা হওয়ার স্বপ্নপূরণ করতে আদিত্য পাড়ি দেন মায়ানগরীর উদ্দেশে। মুম্বাইয়ে এসে একাধিক রিয়্যালিটি শোয়ে অংশগ্রহণ করেন তিনি। এগুলোর মধ্যে স্প্লিটস্‌ভিলা ছিল অন্যতম। রিয়্যালিটি শো ছাড়াও ‘ইয়ে হ্যায় আশিকি’র মতো জনপ্রিয় ‘ইয়ুথ ড্রামা’য় অভিনয় করেছেন আদিত্য। ‘কোড রেড’-এর সৌজন্যেও দর্শকমহলে পরিচিতি অর্জন করেছিলেন তিনি।

শুধু টেলিভিশন নয়, বলিউডে একাধিক প্রজেক্টে কাজ করেছিলেন আদিত্য সিংহ রাজপুত। 

অভিনয় ছাড়াও সম্প্রতি ব্যবসার দিকেও মন দিয়েছিলেন আদিত্য। শুরু করেছিলেন নিজের পোশাকের ব্র্যান্ড ‘পপ কালচার ক্লোদিং’। নিজের পোশাকের ব্র্যান্ডের জন্য সমাজমাধ্যমে ব্যাপক সাড়াও পেয়েছিলেন প্রয়াত অভিনেতা।

সূত্র: আনন্দবাজার

কিউএনবি/অনিমা/২৩ মে ২০২৩,/বিকাল ৩:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit