বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
হরমুজ নিয়ে ট্রাম্পের দাবির জবাবে ক্যালিফোর্নিয়াকে নিজেদের ‘নতুন ভূখণ্ড’ বলল ইরান বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব

দীর্ঘদিনের বান্ধবী সানতেজের সঙ্গে বাগদান সারলেন জেফ বেজোস

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
  • ১৩৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : দীর্ঘদিনের বান্ধবী লরেন সানতেজের সঙ্গে বাগদান সেরেছেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী জেফ বেজোস।

কান চলচিত্র উৎসবে অংশ নিতে বর্তমানে ফ্রান্সে রয়েছেন এ যুগল। সেখানে বিশ্বের বড় বড় তারকাদের সঙ্গে আনন্দঘন সময় কাটাচ্ছেন তারা। খবর সিএনএনের।

বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছে যে, বেজোস এবং লরেন খুব দ্রুতই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। বিশেষত লরেনের হাতে হৃদয় আকৃতির একটি আংটি দেখতে পাওয়ার পরই এ গুঞ্জন আরও বেড়ে যায়।

সাংবাদিক লরেনের সঙ্গে ২০১৮ সাল থেকে প্রেম করছেন জেফ বেজোস। তবে ২০১৯ সালে বেজোসের প্রথম স্ত্রী ম্যাকেঞ্জি স্কটের সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার আগ পর্যন্ত এ সম্পর্কের বিষয়টি দু’জনই আড়ালে রেখেছিলেন।

ম্যাকেঞ্জির সঙ্গে দীর্ঘ ২৫ বছর সংসার করেছেন বেজোস। কিন্তু পারিবারিক কারণে তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে। ম্যাকেঞ্জি-বেজোস দম্পতির ঘরে চার সন্তান রয়েছে।

বেজোসের সঙ্গে ডিভোর্সের চুক্তি অনুযায়ী ম্যাকেঞ্জি ৩৮ বিলিয়ন ডলার পেয়েছিলেন। এর অর্ধেক অবশ্য দাতব্য সংস্থায় দিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন ম্যাকেঞ্জি।

এদিকে বিশ্বের অন্যতম শীর্ষ ধনী জেফ বেজোসের নতুন বাগদত্তা লরেনের এর আগে দুবার বিয়ে হয়েছিল। দ্বিতীয় স্বামী প্যাট্রিক হোয়াইটসেলের সঙ্গে দুই সন্তান রয়েছে তার। অপরদিকে সাবেক আমেরিকান ফুটবল খেলোয়াড় টনি গঞ্জালেজের সঙ্গে তার ২২ বছর বয়সী একটি ছেলে রয়েছে।

কিউএনবি/অনিমা/২৩ মে ২০২৩,/দুপুর ১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit