রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম
‘মিস ওয়ার্ল্ড’ মুকুট জিতলেন জোহেইরি মোলা ‘এবার ভালো কিছু করবই’— আর্সেনাল ম্যাচের আগে আত্মবিশ্বাসী চেলসি তারকা পামার লজ্জার রেকর্ড গড়ে হেরেছে পাকিস্তান, কোচ বললেন ‘পাকিস্তানই এশিয়ার সেরা’ পরবর্তী প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ রেখে যেতে হবে: প্রধানমন্ত্রী মাজারের খাদেম হত্যা: জেএমবির দুই সদস্যের মৃত্যুদণ্ড বহাল ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল পাকিস্তান দলে অস্থিরতা: কয়েকজন খেলোয়াড়ের মোবাইল হেফাজতে নিল বোর্ড ইশতেহার বাস্তবায়নে স্বাস্থ্য খাতের শূন্য পদে নিয়োগ কার্যক্রম শুরু করেছে সরকার রাষ্ট্রপতির সফর ঘিরে মেয়ের আবেগঘন পোস্ট তিনতলা পর্যন্ত মাটির নিচে, কাদার স্তূপে ক্ষীণ কান্না; ১০ দিন কীভাবে বেঁচে ছিলেন বৃদ্ধা?

ঢাবির ছায়ানীড় প্রি-স্কুল ও শিশুযত্ন কেন্দ্রে শিশুদের প্রতীকী জন্মদিন উদযাপন

জালাল আহমদ,ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ২২ মে, ২০২৩
  • ২০৫ Time View
জালাল আহমদ,ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছায়ানীড় প্রি-স্কুল ও শিশুযত্ন কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক প্রয়াত অধ্যাপক ড. নুরুন্নাহার ফয়জুননেসার জন্মদিন উপলক্ষ্যে আজ ২১ মে ২০২৩ রবিবার ছায়ানীড়ের সকল শিশুদের প্রতীকী জন্মদিন পালন করা হয়। এ উপলক্ষ্যে শিশুযত্ন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট সদস্য বাহালুল মজনুন চুন্নু, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মো. আবদুল হালিম এবং ছায়ানীড় প্রি-স্কুল ও শিশুযত্ন কেন্দ্রের প্রধান শিক্ষক লুৎফুন্নাহার হোসেন উপস্থিত ছিলেন। উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রয়াত অধ্যাপক ড. নুরুন্নাহার ফয়জুননেসার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, তাঁর প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের শিশু সন্তানদের একটি সুন্দর পরিবেশে বেড়ে ওঠার জন্য সুনামের সঙ্গে কাজ করে চলছে।

তিনি আশা প্রকাশ করে বলেন, এই শিশুরা ভবিষ্যতে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাবা-মা’র অনুপস্থিতিতে আন্তরিকতা ও যত্নের সাথে স্নেহ- ভালোবাসা দিয়ে শিশুদের লালন-পালন করার জন্য এই প্রতিষ্ঠানের শিক্ষক ও পরিচালকদের প্রতি উপাচার্য আহ্বান জানান।

 

 

কিউএনবি/আয়শা/২২ মে ২০২৩,/বিকাল ৪:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit