বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
হরমুজ নিয়ে ট্রাম্পের দাবির জবাবে ক্যালিফোর্নিয়াকে নিজেদের ‘নতুন ভূখণ্ড’ বলল ইরান বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব

ফরাসি ওপেনে নেই মারেও

Reporter Name
  • Update Time : সোমবার, ২২ মে, ২০২৩
  • ১০২ Time View

স্পোর্টস ডেস্ক : রাফায়েল নাদালের পর ফরাসি ওপেন থেকে নিজেকে সরিয়ে নিলেন অ্যান্ডি মারেও। উইম্বলডনের জন্য নিজেকে প্রস্তুত করতে এই সিদ্ধান্ত নিয়েছেন ব্রিটিশ টেনিস তারকা। আগামী ২৮ মে থেকে ১১ জুন পর্যন্ত চলবে ফরাসি ওপেন। আর উইম্বলডন শুরু হবে ৩ জুলাই। ২০১৭ সালের পর রোলাঁ গাঁরোয় শুধু একবার খেলেছেন ৩৬ বছর বয়সি মারে। 

এ মাসের শুরুতে ক্লেকোর্ট চ্যালেঞ্জার জেতেন মারে। কিন্তু মাটির কোর্টে এরপর থেকে ধুঁকছেন তিনটি গ্র্যান্ড স্লামজয়ী স্কটিশ তারকা। বোর্দোয় এ সপ্তাহের শুরুতে দীর্ঘদিনের প্রতিদ্ব›দ্বী স্তানিস্লাস ভাভরিঙ্কার বিপক্ষে হেরে যান মারে। রোম, মাদ্রিদ ও মন্তে কার্লোর এটিপি ইভেন্ট থেকেও দ্রুত বিদায় নেন তিনি।

আগামী ১৯ থেকে ২৫ জুন কুইন্স ক্লাবে সিঞ্চ চ্যাম্পিয়নশিপে খেলার কথা রয়েছে মারের। ২০১৬ সালে ফরাসি ওপেনের ফাইনালে খেলেছিলেন মারে। শিরোপা লড়াইয়ে হেরে গিয়েছিলেন নোভাক জোকোভিচের বিপক্ষে। টুর্নামেন্টের পরের আসরে সেমিফাইনাল থেকে তাকে বিদায় করে দেন ভাভরিঙ্কা। ২০১৯ সালে নিতম্বে অস্ত্রোপচারের পর ছেলেদের র‌্যাংকিংয়ে ৫০৩ নম্বরে নেমে যান মারে। কঠোর পরিশ্রম করে ঘুরে দাঁড়িয়ে এখন তিনি আছেন ৪২ নম্বরে।

 

 

কিউএনবি/আয়শা/২২ মে ২০২৩,/বিকাল ৪:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit