বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

চৌগাছায় যাত্রীবাহী বাস উল্টে নারী ও শিক্ষার্থীসহ আহত ৩৫

এম এ রহিম চৌগাছা (যশোর)
  • Update Time : রবিবার, ২১ মে, ২০২৩
  • ১৪৫ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় যাত্রীবাহী বাস উল্টে নারী ও শিক্ষার্থীসহ অন্তত ৩৫ জন আহত হয়েছেন। রবিবার (২১ মে) চৌগাছা-যশোর সড়কের কয়ারপাড়া মোড় নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।এলাকাবাসী ও আহতরা জানান, যশোর-চৌগাছা রুটের একটি যাত্রীবাহী বাস (যশোর জ ০৮-০০৭০) চৌগাছা থেকে ছেড়ে যশোর যাচ্ছিলো। এ সময় বাসটি কয়ারপাড়ার মোড় নামক স্থানে পৌঁছালে সামনের একটি টায়ার (চাকা) বাস্ট হয়ে হয়ে যায়। এতে নিয়ন্ত্রন হারিয়ে বাসটিসড়কের পাশে উল্টে পড়ে যায়। এ সময় বাসটিতে প্রায় ৩৫/৪০ জন যাত্রী ছিলো।

স্থানীয়রা চৌগাছা ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ছুটে এসে আহতদের উদ্ধার করে চৌগাছা সরকারি মডেল হাসপাতালে ভর্তি করেন। আহতদের মধ্যে তিন জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার করা হয়। আহতরা হলেন, আশাদুল ইসলাম (৫০), মিজানুর রহমান (৪৩), তাসলিমা বেগম (৪০), রোজিনা আক্তার (৩৫), আমজাদ হোসেন (৫০), শাহজাহান আলী (৫৫), আবুল কাশেম (৬০), আমেনা বেগম (৪৫), রনি (১৩) , তুহিন রহমান (১৭), সাজেদা বেগম (৪০),মগরেব আলী (৫০), সাহিদা বেগম (৫০), ইনামুল হোসেন (২৯), ইসমতআরা (৫০), জাহানারা বেগম (৬০) ও শুভ (১৮)। অনেকে হাসপাতাল থেকে প্রাথমিকচিকিৎসা গ্রহণ শেষে বাড়ীতে চলে গেছেন। এছাড়া শহরের বিভিন্ন ক্লিনিকে চিকিৎস্যা নিয়েছেন আরো ১০/১২ জন। তিন জনের অবস্থা গুরতর হওয়ায় তাদের যশোর ২৫০ শয্যা হাসপাতালে রেফার করা হয়েছে। আহতদের বাড়ী চৌগাছা উপজেলার বিভিন্ন গ্রামে।

চৌগাছা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, একটি যাত্রীবাহী বাস চৌগাছা থেকেছেড়ে যশোর যাচ্ছিলো। বাসটি চৌগাছা-যশোর সড়কের কয়ারপাড়ার মোড়ে পৌঁছালে সামনের একটি টায়ার (চাকা) বাস্ট হয়ে নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশে উল্টে পড়ে যায়। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে দ্রত ঘটনাস্থল হাজির হই। আহতদের উদ্ধার করে চৌগাছা উপজেলা সরকারি মডেল হাসপাতালে পাঠায়।চৌগাছা হাসপাতালে ভর্তি আহত শুভ বলেন, আমি যশোর পলিটেকনিক কলেজে লেখা-পড়া করি। প্রতিদিনের ন্যায় আজকেও বাসে করে কলেজে যাচ্ছিলাম। চৌগাছা-যশোর সড়কের কয়ারপাড়ার মোড়ে পৌঁছালে সামনের একটি টায়ার (চাকা)বাস্ট হয়ে নিয়ন্ত্রন হারিয়ে বাসটি সড়কের পাশে উল্টে পড়ে যায়। বাসটিতে প্রায় ৩৫/৪০ জন যাত্রী ছিলো। যারমধ্যে নারী ও শিক্ষার্থীসহ ৩৫ আহত হয়েছেন।

আহতদের উদ্ধার কাজে অংশ নেওয়া সদর চৌগাছা ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেম জানান, চৌগাছাযশোর সড়কের কয়ারপাড়ার মোড়ে প্রায় প্রতিনিয়ত এমন দূর্ঘটনা ঘটে। আজকেও যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়েসড়কের পাশে উল্টে পড়ে প্রায় ৩০/৩৫ জনযাত্রী আহত হয়েছে।চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম সবুজ বলেন, দূর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠায়ে আহতদের উদ্ধার করা হয়। উদ্ধার কাজে যৌথ ভাবে চৌগাছা ফায়ার সার্ভিসের কর্মীরাও পুলিশকাজ করেছেন।

কিউএনবি/অনিমা/২১ মে ২০২৩,/বিকাল ৫:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit