বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
হরমুজ নিয়ে ট্রাম্পের দাবির জবাবে ক্যালিফোর্নিয়াকে নিজেদের ‘নতুন ভূখণ্ড’ বলল ইরান বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব

বাখমুত পুরোপুরি দখলের দাবি রাশিয়ার, যা বললেন জেলেনস্কি

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ মে, ২০২৩
  • ১০৯ Time View

ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর বাখমুত পুরোপুরি দখলের দাবি করেছে রাশিয়া। এ বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, বাখমুত সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। আপনাদের বুঝতে হবে যে সেখানে আর কিছুই নেই।

রোববার জাপানে থাকা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকের আগে তাকে জিজ্ঞাসা করা হয় যে, শহরটি কিয়েভের নিয়ন্ত্রণে রয়েছে কিনা। জবাবে তিনি বলেন, আজকের জন্য বাখমুত কেবল আমাদের হৃদয়ে রয়েছে, এই জায়গায় কিছুই অবশিষ্ট নেই।

এর আগে শনিবার রাশিয়া দাবি করে, তারা ধ্বংসপ্রাপ্ত পূর্ব ইউক্রেনের শহরটি পুরোপুরি দখল করেছে, যা সত্য হলে ১৫ মাসের দীর্ঘতম এবং রক্তক্ষয়ী যুদ্ধের সমাপ্তি ঘটবে।

জেলেনস্কি আরও বলেন, ‘এটি ট্র্যাজেডি। জায়গাটিতে আর কিছুই নেই।’

বৃহৎ সমতল শহরটিতে হামলার নেতৃত্বে ছিল রাশিয়ার ভাড়াটে ওয়াগনার গ্রুপের সেনারা, যার নেতা ইয়েভগেনি প্রিগোজিন আগের দিন বলেছিলেন, তার সেনারা শেষ পর্যন্ত ইউক্রেনীয়দের শহরের অভ্যন্তরে প্রবেশ করে দখল নিয়েছে।

তবে বিশ্লেষকরা বলছেন, মস্কোর কাছে বাখমুতের কৌশলগত মূল্য খুব কম। দীর্ঘতম যুদ্ধের পর এ শহরের দখল রাশিয়ার জন্য একটি প্রতীকী বিজয়।

পশ্চিমা কর্মকর্তাদের অনুমান, বাখমুতে ২০-৩০ হাজার রুশ সেনা নিহত বা আহত হয়েছেন।

অন্যদিকে ইউক্রেনের সামরিক বাহিনীকেও অনেক মূল্য দিতে হয়েছে।

সূত্র: রয়টার্স, বিবিসি।

কিউএনবি/অনিমা/২১ মে ২০২৩,/দুপুর ২:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit