বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনাম
সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি ৯ মাস পর কারাকক্ষে স্ত্রী-বোনের সঙ্গে ইমরান খানের সময় কেমন কাটল? আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধানের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র কারামুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা ‘সবার আগে বাংলাদেশ গড়তে সব নাগরিকের সমান সুবিধা নিশ্চিত করতে হবে’ ডিভোর্স মামলা প্রত্যাহার করলেন গোবিন্দের স্ত্রী

সবাই বলে ‘আমি রাগী’ : পাপন

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ মে, ২০২৩
  • ১১৪ Time View

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, ‘আমাকে সবাই খুব মিশুক মানুষ বলেই জানতো। ক্রিকেটে আসছি, আর সবাই বলে ‘আমি রাগী’। আচ্ছা, আমি রাগী হলাম কবে! সবাই মনে করে আমি খুব রাগী। সেদিন একটি অনুষ্ঠানে গেলাম, সবার খুব অনুরোধ আমি যেন একবার যাই। একটা পারিবারিক অনুষ্ঠান। সব দেখি আমার থেকে দূরে দাঁড়িয়ে থাকে। আচ্ছা আমাকে রাগী মনে হবে কেন বলেন তো? আমি তো সবার সঙ্গে খুব ক্লোজলি মিশি।’

আজ শনিবার মিরপুর শেরে-ই বাংলার মাঠে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এসব কথা বলেন তিনি। পাপন বলেন, ‘আমি আপনাদের একটা কথা বলি। আমি অনেকগুলো জিনিসের সঙ্গে জড়িত আপনারা সবাই জানেন। কিন্তু ক্রিকেটই আমার সব সময় নিয়ে নিচ্ছে। এত সময় দেওয়াটা খুব কঠিন। আমার সবাই এখন অভিযোগ শুরু করেছে, ফ্যামিলি থেকে তো একটা ধৈর্যের সীমা আছে। এখন তো আর কেউ কথাই বলে না বলতে গেলে।’

নিজের পরিবারকে সময় দিতে পারছেন না দাবি করে তিনি বলেন, ‘কোনো একটা প্রোগ্রাম হলে যদি জিজ্ঞেস করে পাপন ভাই যাবে তো- আমার স্ত্রী সরাসরি বলে দেয় আমি জানি না। ওকে ছাড়াই চিন্তা করেন। এ হলো অবস্থা আমার। ক্রিকেট অনেক বেশি সময় নিয়ে নিচ্ছে। এ সমস্ত জায়গায়ও অনেক সময় দিতে হয়। এরকম একটা সংগঠন চালাতে গেলে সময় না দিলে খুব কঠিন।’

 

 

কিউএনবি/আয়শা/২০ মে ২০২৩,/সন্ধ্যা ৬:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit