বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষ নেওয়ার বিষয়ে যা বললেন নরেন্দ্র মোদি

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ মে, ২০২৩
  • ১৪৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : জি-৭ সামিটে যোগ দিতে জাপানে পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ সফরে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রথমবারের মতো দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ হয়েছে নরেন্দ্র মোদির। খবর এনডিটিভির। 

শনিবার সকালে জাপানি পত্রিকা ইওমিউরি শিম্বুনের মুখোমুখি হন নরেন্দ্র মোদি। এ সময় জাতিসংঘে রাশিয়ার বিরুদ্ধে আনীত খসড়া প্রস্তাবে ভারতের ভোটদানে বিরত থাকার বিষয়ে জিজ্ঞেস করা হলে মোদি বলেন, ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধান চায় ভারত।

অন্যদিকে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন সত্ত্বেও রাশিয়ার সঙ্গে সৌহার্দপূর্ণ সম্পর্কের কারণ জানতে চাইলে মোদি বলেন, আমরা বিশ্বাস করি, পারস্পারিক আলোচনা ও সমঝোতার ভিত্তিতে সংকট কাটিয়ে ওটা সম্ভব।

শনিবার সকালে জি-৭ এর তিনটি সেশনে অংশ নেওয়ার জন্য জাপানে পৌঁছেছেন নরেন্দ্রে মোদি। এরপর পাপুয়া নিউগিনি ও অস্ট্রেলিয়া যাওয়ার কথা রয়েছে তার। 

প্রসঙ্গত, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর জাতিসংঘে পুতিনের দেশের বিরুদ্ধে প্রস্তাব উত্থাপন হয়। এতে ভোটদানে বিরত থাকে এশিয়ার ক্ষমতাধর ভারত। এরপর ধরে নেওয়া হয়, ভারত রাশিয়ার পক্ষে অবস্থান নিয়েছে। 

কিউএনবি/অনিমা/২০ মে ২০২৩,/বিকাল ৫:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit