বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
মধ্যপ্রাচ্যে আরও বিস্তৃত হচ্ছে যুদ্ধ? বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে চেয়েছে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার বানাচ্ছে সৌদি আরব, ছাড়িয়ে যাবে বুর্জ খলিফা টেলিগ্রাম প্রতিষ্ঠাতা পাভেল দুরভের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পিএসসির ৮ ক্যাটাগরির ৩১ জুলাইয়ের নিয়োগ পরীক্ষা স্থগিত অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে কারিগরি বোর্ডের জরুরি নির্দেশনা ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেফতার লতিফ সিদ্দিকী ওয়ানডেতে নেতৃত্ব হারালেন মিরাজ, নতুন অধিনায়ক লিটন দেশের বিভিন্ন স্থানে টানা ৫ দিন ভারি বর্ষণ হতে পারে

হৃত্বিকের সঙ্গে আলোচিত সেই ছবির প্রস্তাব ফিরিয়ে আনন্দিত কেন কারিনা?

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ মে, ২০২৩
  • ১৫৫ Time View

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর। তার অভিনীত অনেক ছবি ‘বক্স অফিসে’ হিট করেছে। অন্যদিকে, বলিউডের আরেক অভিনেতা হৃত্বিক রোশান। তারও বেশ কিছু ব্যবসা সফল ছবি রয়েছে। 

২০০০ সালে ‘কাহো না পেয়ার হ্যায়’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে হৃত্বিকের। সিনেমাটিতে তার বিপরীতে ছিলেন আমিশা পাটেল। এটি পরিচালনা করেন হৃতিকের বাবা রাকেশ রোশান।

একই বছরে বলিউডে আত্মপ্রকাশ করেন রণধীর কাপুরের মেয়ে কারিনা কাপুর খান। হৃত্বিকের সেই ‘কাহো না পেয়ার হ্যায়’ সিনেমার মাধ্যমে কারিনার বলিউডে অভিষেক হওয়ার কথা ছিল। কিন্তু এ সিনেমার প্রস্তাব ফিরিয়ে দেন এই অভিনেত্রী।

রোমান্টিক-অ্যাকশন ঘরানার এ সিনেমা মুক্তির পর দারুণ জনপ্রিয়তা লাভ করে। ১০ কোটি রুপি বাজেটের সিনেমাটি আয় করেছিল ৮০ কোটি রুপি। এমন জনপ্রিয় সিনেমার প্রস্তাব ফিরিয়ে মোটেও আফসোস নেই কারিনার। বরং সিনেমাটির অংশ না হওয়ায় আনন্দিত তিনি! বলিউড লাইফ ডটকম এ খবর প্রকাশ করেছে।

সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে কারিনা কাপুর খান বলেন, “এ সিনেমায় অভিনয় করলে অবশ্যই আমি তারকা হয়ে যেতাম। কিন্তু সিনেমাটির অংশ না হয়ে আমি আনন্দিত।” কিন্তু কী এমন কারণ রয়েছে, যার জন্য এতটা আনন্দিত কারিনা?

সিনেমাটির প্রস্তাব নাকচ করার কারণ ব্যাখা করে কারিনা কাপুর খান বলেন, “হৃত্বিকের বাবা (রাকেশ রোশান) তার ছেলের প্রতিটি ফ্রেমের জন্য ৫ ঘণ্টা ব্যয় করেছেন। আর আমিশার জন্য ৫ সেকেন্ডও ব্যয় করেননি। সিনেমাটি দেখলেই বুঝতে পারবেন, আমিশার মুখের ব্রণ এবং চোখের নীচের কালো দাগ স্পষ্ট বোঝা যাচ্ছে। আমিশাকে দেখতে মোটেও সুন্দর লাগছিল না। কিন্তু হৃত্বিকের প্রতিটি শট স্বপ্নের মতো। মূলত সিনেমাটি হৃত্বিকের জন্যই নির্মাণ করা হয়েছিল।”

কারিনা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘লাল সিং চাড্ডা’। হলিউডের ‘ফরেস্ট গাম্প’ সিনেমার হিন্দি রিমেক এটি। ১৮০ কোটি রুপি বাজেটের এই সিনেমা মাত্র ৫০ কোটি রুপির একটু বেশি আয় করে। কারিনা ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেন আমির খান, মোনা সিং ও নাগা চৈতন্য। ‘লাল সিং চাড্ডা’ পরিচালনা করেন অদ্বৈত চন্দন।

কিউএনবি/অনিমা/২০ মে ২০২৩,/দুপুর ১:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit