শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রে কি ভারতীয়বিদ্বেষের আগুন ছড়াচ্ছে? সুন্দর ত্বকের নেশায় সানবেড ব্যবহার, বয়স ৩০ হতেই ক্যান্সারে মৃত্যু! শিক্ষার্থীদের বিক্ষোভ ঘিরে সহিংসতা, আলবেনিয়ার প্রধানমন্ত্রী পদত্যাগ করবেন কী? ১ নভেম্বর থেকে ভারতে মোবাইলের পর্দায় দেখা যাবে কলারের নাম-নম্বর ইরানের হয়ে হামলার ষড়যন্ত্রের অভিযোগ, জার্মানিতে দু’জনের কারাদণ্ড ১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের

৯৯৯ নম্বরে কল: বৃদ্ধাকে হাসপাতালে নিল পুলিশ

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ মে, ২০২৩
  • ৩২৮ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগে জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে কল পেয়ে আম্বিয়া আক্তার (৭০) নামে এক বৃদ্ধা নারীকে উদ্ধার করে হাসপাতালে নিয়েছে পুলিশ। তুচ্ছ ঘটনায় ওই বৃদ্ধাকে পিটিয়ে আহত এবং তার বসতঘর ভাঙচুর করা হয়।শুক্রবার (১৯ মে) সকালে উপজেলার কাবিলপুর ইউনিয়নের ফতেহপুর গ্রামের চাঁন মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, আম্বিয়া আক্তার তার বসতঘরের পাশে লাগানো একটি কাঁঠালগাছ থেকে শুক্রবার সকালে একটি কাঁঠাল পাড়েন। এ সময় একই বাড়ির মুকবুল আহম্মেদ ও তার পরিবারের সদস্যরা কাঁঠালগাছটি তাদের দাবি করে বৃদ্ধাকে মারধর করে তার বসতঘর ভাঙচুর ও আসবাবপত্র ভাংচুর করে। পরে স্থানীয়রা বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে নিতে চাইলে বাধা দেন হামলাকারীরা। পরে ৯৯৯ নম্বরে কল করা হলে পুলিশ এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।এ বিষয়ে জানতে অভিযুক্ত মকবুল আহম্মদের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও মোবাইল বন্ধ পাওয়া যায়।

সেনবাগ থানায় উপপরিদর্শক (এসআই) সবুজ চন্দ্র পাল জানান, ৯৯৯ নম্বর থেকে থানায় জানানোর পর সহকারী উপপরিদর্শক সাইফুল ইসলাম ভূঁইয়া পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে ওই বৃদ্ধাকে উদ্ধার করেন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অপর এক প্রশ্নের জবাবে এ পুলিশ কর্মকর্তা জানান, লিখিত অভিযোগ পেলে পরবর্তীতে আইনগত প্রদক্ষেপ নেওয়া হবে।

 

কিউএনবি/অনিমা/২০ মে ২০২৩,/সকাল ৯:০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit