বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

জান্তা বলছে ১৪৫, মোখায় মিয়ানমারে প্রকৃত মৃতের সংখ্যা কত?

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৯ মে, ২০২৩
  • ২৬৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ঘূর্ণিঝড় মোখায় মিয়ানমারে অন্তত ১৪৫ জনের প্রাণহানি ঘটেছে বলে জানিয়েছে দেশটির সামরিক সরকার। 

তারা জানিয়েছে, ঘূর্ণিঝড় মোখায় নিহতদের অধিকাংশই নিপীড়িত রোহিঙ্গা জনগোষ্ঠীর সদস্য। 

প্রথমদিকে সামরিক শাসকরা জানিয়েছিল মোখায় মৃতের সংখ্যা ২১। তবে স্থানীয় বাসিন্দারা বিবিসিকে জানিয়েছিল ৪০। 

জাতিসংঘের হিসেব মতে, মোখায় মিয়ানমারে আট লাখের মতো মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। 

পাঁচ মাত্রার এই ভূমিকম্পটি ঘণ্টায় ২০৯ কিলোমিটার গতিতে রাখাইন রাজ্যে আঘাত হানে। 

এক বিবৃতিতে মিয়ানমারের জান্তা সরকার জানিয়েছে, এই ঘূর্ণিঝড়ে সবমিলিয়ে স্থানীয় ১৪৫ বাসিন্দার মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ২৪ জন ছাড়া বাকি সবাই রোহিঙ্গা জনগোষ্ঠীর মানুষ।

যদিও রোহিঙ্গা মানবাধিকার কর্মীদের মতে প্রকৃত মৃতের সংখ্যা অনেক বেশি। একজন দাবি করেছেন, শুধু রাজধানী সিত্তেতেই চার শতাধিক মানুষের প্রাণ কেড়েছে মোখা। তবে এই দাবি অস্বীকার করেছে মিয়ানমারের সামরিক প্রশাসন।

সূত্র: বিবিসি

কিউএনবি/অনিমা/১৯ মে ২০২৩,/সন্ধ্যা ৭:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit