বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

দাম না কমলে পেঁয়াজ আমদানি করা হবে: বাণিজ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৯ মে, ২০২৩
  • ১৬৪ Time View

ডেস্ক নিউজ : দুদিনের সফরে শুক্রবার (১৯ মে) রংপুরে গিয়ে সেন্ট্রাল রোডের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রী। এ সময় তিনি বলেন, ‘পেঁয়াজের দাম বেড়েছে; বাজার মনিটরিং করা হচ্ছে। দাম না কমলে আমদানির ব্যবস্থা করা হবে এবং দ্রুতই এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।’কাঁচা বাজারের সবকিছু বাণিজ্য মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করে না উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, বিভিন্ন মন্ত্রণালয় কাঁচা বাজার নিয়ন্ত্রণ করে। এছাড়া বাজারের সার্বিক পরিস্থিতি খারাপ নয় বলে মন্তব্য করেন মন্ত্রী।

তিনি বলেন, ‘দামে একটু ঝামেলা হয়েছে; তবে ওভারঅল পরিস্থিতি খারাপ নয়। সারা বিশ্বেই সব কিছুর দাম বেড়েছে; ডালের দামও বেড়েছে। মূলত ডলারের দামের কারণে বাজারে প্রভাব পড়েছে।’বাণিজ্যমন্ত্রী বলেন, বাণিজ্য মন্ত্রণালয় চিনির দাম নির্ধারণ করে দিয়েছে। তারপরেও বাজারে এর প্রভাব পড়েনি। মন্ত্রণালয় থেকে নির্ধারণ করা দামে চিনি এখনও বাজারে বিক্রি হচ্ছে না। এটি নিয়ন্ত্রণে ভোক্তা অধিকার ও বাণিজ্য মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। সাবেক এমপি হোসনে আরা লুৎফা ডালিয়াসহ স্থানীয় আওয়ামীলীগ নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

এর আগে, গত বৃহস্পতিবার (১১ মে) বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানিয়েছিলেন, দেশে পেঁয়াজের উৎপাদন পর্যাপ্ত হওয়ায় আমদানি কমিয়ে দেয়া হয়েছিল, এখন প্রয়োজনে তা বাড়ানো হবে। এছাড়া বর্তমানে ঊর্ধ্বমুখী থাকা পেঁয়াজের দাম আরও বাড়তে থাকলে ভারত থেকে পেঁয়াজ আমদানির সুযোগ বাড়ানো হবে বলেও জানিয়েছিলেন মন্ত্রী। রোববার (১৪ মে) কৃষিসচিব ওয়াহিদা আক্তার জানিয়েছেন, কৃষকের স্বার্থ বিবেচনা করে পেঁয়াজ আমদানি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। দেশের অভ্যন্তরে পেঁয়াজের বাজার সবসময় মনিটরিং হচ্ছে।

এ মুহূর্তে বাজারে পেঁয়াজের দাম কিছুটা বেশি। তবে শিগগিরই পেঁয়াজ আমদানির অনুমতি দেয়া হবে। এছাড়া পেঁয়াজের উৎপাদন, চাহিদা ও আমদানির তথ্য তুলে ধরে কৃষি সম্প্রসারণ অধিদফতর জানিয়েছিল, গত দুবছরে দেশে পেঁয়াজের উৎপাদন বেড়েছে ১০ লাখ টনেরও বেশি। চলতি বছর দেশে পেঁয়াজ উৎপাদন হয়েছে ৩৪ লাখ টনের বেশি। আর বর্তমানে মজুত আছে ১৮ লাখ ৩০ হাজার টন।

 

 

কিউএনবি/আয়শা/১৯ মে ২০২৩,/বিকাল ৩:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit