বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

বিশ্বকাপে যাদের জায়গা নিশ্চিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩
  • ১০৯ Time View

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের আগে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে মাহমুদউল্লাহ রিয়াদের বিষয়ে। বৈশ্বিক আসরে বাংলাদেশকে বড় বড় সাফল্য এনে দেয়া এই তারকা এবারের বিশ্বকাপে থাকছেন কিনা সেটা নিয়েই মোটামুটি সরব ক্রিকেটপাড়া। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে এমন প্রশ্নের মুখোমুখি হন নাজমুল হোসেন পাপনও। তবে পাপন এই বিষয়ে মন্তব্য করতে গিয়ে জানালেন বিশ্বকাপে কাদের জায়গা প্রায় নিশ্চিত।

পাপন বলেন, ‘তামিম, লিটন, শান্ত, সাকিব, মুশফিক ও তাওহিদ হৃদয়ের মধ্যে বাদ দেয়ার মতো কেউ আছে বলে মনে হয় না। ওপেনিংয়ে নাইম শেখ এবং বিজয় ভালো পারফর্ম করছে, ওরাও আসতে পারে। আমার ধারণা, ওপেনিংয়ে এদের মধ্যে কোনো একজনকে নিবে।’আফিফ, মোসাদ্দেক ও রিয়াদ এখন ওয়ানডে দলের বাইরে। তবে তারা যুক্ত হতে পারেন বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডে। এমনটাই জানিয়েছেন পাপন। তাদের বাছাইয়ের ক্ষেত্রে বেশ কয়েকটি মানদণ্ড আছে বলে মনে করেন বোর্ড সভাপতি। মানদণ্ডের কথা বলতে গিয়ে ফিল্ডিং বিবেচনায় আফিফ-মোসাদ্দেককে রিয়াদের চেয়ে এগিয়ে রাখেন তিনি।

এ  প্রসঙ্গে পাপন বলেন, ‘অলরাউন্ডার চাইলে আফিফ আছে, মোসাদ্দেক আছে ও মাহমুদউল্লাহ রিয়াদও আছে। সেও বল করে দিতে পারবে। রিয়াদ ভালো বল করে, আমি দেখেছি, ঘরোয়া ক্রিকেটেও ও ভালো। পার্থক্যটা হচ্ছে শুধু ফিল্ডিংয়ে। ভালো ফিল্ডিং চাইলে এই তিনজনের মধ্যে আফিফ সবার উপরে। মোসাদ্দেকও রিয়াদের চেয়ে ভালো হতে পারে।’ ফিল্ডিংয়ের বেলায় আফিফ-মোসাদ্দেককে এগিয়ে থাকলেও রিয়াদের অভিজ্ঞতার বিষয়টিও এড়িয়ে যায়নি বোর্ড প্রেসিডেন্টের দৃষ্টি, ‘অভিজ্ঞতা অনেক গুরুত্বপূর্ণ। এখন আমরা যাদের সঙ্গে খেলছি আর বিশ্বকাপে যাদের সঙ্গে খেলব, দুটোর পরিস্থিতি কিন্তু এক না। তাই ব্যাপারটা (খেলোয়াড় বাছাই) কঠিন।’

 

 

 

কিউএনবি/আয়শা/১৮ মে ২০২৩,/রাত ৮:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit