মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৩:২০ অপরাহ্ন

এবার কি ভিন্ন গল্প লিখবে সিটি

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ মে, ২০২৩
  • ১১৬ Time View

স্পোর্টস ডেস্ক : সান্তিয়াগো বের্নাবেউয়ে প্রথম লেগে এগিয়ে গিয়েও জয় পায়নি রিয়াল মাদ্রিদ। কেভিন ডি ব্রুইনের গোলে প্রতিপক্ষের মাঠ থেকে ড্র নিয়ে ফেরে ম্যানচেস্টার সিটি। ইতিহাদে চ্যাম্পিয়নস বুধবার লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে খেলবে দল দুটি। এ ম্যাচে কে হাসবে শেষ হাসি?

গতবারও চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল সিটি ও রিয়াল। সেবার প্রথম লেগে হারলেও দ্বিতীয় লেগে অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প লিখেছিল রিয়াল। পরে চ্যাম্পিয়নও হয়েছিল দলটি। অবশ্য সেবার ম্যানচেস্টার সিটি দারুণ ফর্মে ছিল। এবারও। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ২২ ম্যাচ অপরাজিত। ইংলিশ প্রিমিয়ার লিগে আর মাত্র একটি ম্যাচ জিতলেই শিরোপা নিশ্চিত হবে। সিটির হয়ে দারুণ করছেন আর্লিং হালান্ড। যিনি এবার তাদের বাড়তি আত্মবিশ্বাস জুগাবেন।

যদিও প্রথম লেগে রিয়ালের বিপক্ষে তেমন কিছু করতে পারেননি হলান্ড। তবে দ্বিতীয় লেগে এই নরওয়েজিয়ানের বাজি ধরবেন কোচ গার্দিওলা। স্পেনে লিগ শিরোপা নিশ্চিত করে ফেলেছে বার্সেলোনা। তাই রিয়ালের মূল লক্ষ্য এখন চ্যাম্পিয়নস লিগ ধরে রাখা তা বলার অপেক্ষা রাখে না। গতবার রিয়াল দ্বিতীয় লেগ নিজেদের মাঠে খেলেছিল। এবার দ্বিতীয় লেগ সিটির মাঠে হওয়ায় এবং প্রথম লেগে ড্র থাকায় বাড়তি সুবিধা পাবে সিটিজেনরা।

ঘরের মাঠে চলতি বছর সব প্রতিযোগিতা মিলিয়ে খেলা ১৪ ম্যাচের সবকটি জিতেছে সিটি। এই ১৪ ম্যাচে তারা গোল করেছে ৪৯টি, হজম করেছে মাত্র ৭টি। চ্যাম্পিয়নস লিগে নিজেদের মাঠে শেষ দুই ম্যাচে ১০ গোল করেছে সিটিজেনরা।

 

 

কিউএনবি/আয়শা/১৭ মে ২০২৩,/সন্ধ্যা ৭:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit