স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের সাবেক অধিনায়ক ও দলটির তারকা অলরাউন্ডার শোয়েব মালিক বলেছেন, বিশ্বকাপে মিডলঅর্ডারে ইফতেখার আহমেদের মতো একজন অভিজ্ঞ ব্যাটসম্যান প্রয়োজন। ক্রিকেট পাকিস্তান শোয়েব মালিককে উদ্ধৃত করে বলা হয়েছে, ইফতেখার যে পজিশনে খেলেন, ওয়ানডেতে আমাদের সেই পজিশনে তার মতো একজন ব্যাটসম্যান দরকার।
২০১৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ইফতেখার আহমেদের। তিনি এখনো পর্যন্ত জাতীয় দলের হয়ে ৪৯টি টি-টোয়েন্টি, ১২টি ওয়ানডে আর ৪টি টেস্ট ম্যাচে অংশ নেন। ব্যাট হাতে তার সংগ্রহ ৫ ফিফটিতে ১ হাজার ১২১ রান। আর বল হাতে ১৩ উইকেট। ইফতেখার আহমেদ লিস্ট এ ক্রিকেটে ১০৩ ম্যাচে অংশ নিয়ে ৯টি সেঞ্চুরির সাহায্যে ৪ হাজার ১৪ রান সংগ্রহ করেন।
কিউএনবি/আয়শা/১৭ মে ২০২৩,/সন্ধ্যা ৭:২৭