বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

ভারতের বিরুদ্ধে যে কারণে ব্যবস্থা নিতে চায় ইইউ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ মে, ২০২৩
  • ৯৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিমা নিষেধাজ্ঞা পাশ কাটিয়ে কয়েক মাস ধরে রাশিয়া থেকে বিপুল পরিমাণে অপরিশোধিত তেল কিনছে ভারত। খুবই সস্তায় রাশিয়া থেকে অপরিশোধিত তেল এনে তা পরিশোধন করে ইউরোপে রপ্তানি করে থাকে ভারত। তবে এবার এ বিষয়ে নিষেধাজ্ঞা পেতে যাচ্ছে দেশটি।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদপত্র দ্য ফিন্যান্সিয়াল টাইমসকে বোরেল বলেন, রাশিয়ার অপরিশোধিত তেল থেকে ভারত যদি ডিজেল অথবা গ্যাসোলিন তৈরি করে ইউরোপে পাঠায়, তাহলে সেটি অবশ্যই নিষেধাজ্ঞাকে পাশ কাটানো। সদস্যদেশগুলোকে এ ব্যাপারে ব্যবস্থা নিতে হবে।

বোরেল আরও জানান, তিনি বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে বিষয়টি উত্থাপন করবেন। বর্তমানে জয়শঙ্কর ভারত-ইইউ ট্রেড অ্যান্ড টেকনোলজি কাউন্সিলের প্রথম বৈঠকের জন্য ব্রাসেলসে রয়েছেন।

এদিকে ইইউর পররাষ্ট্রনীতি–বিষয়ক প্রধানের এমন মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বোরেলের উদ্দেশে তিনি বলেন, ‘তৃতীয় একটা দেশে রাশিয়ার তেলকে পরিশোধন করা হচ্ছে। ফলে, এটাকে (পরিশোধিত তেল) আর রাশিয়ার তেল হিসেবে বিবেচনা করা যায় না। এ জন্য আপনি ইউরোপীয় কাউন্সিলের প্রবিধানগুলো দেখুন।’

ইউক্রেনের সঙ্গে যুদ্ধ শুরুর আগে রাশিয়া থেকে চাহিদার ১ শতাংশেরও কম পরিমাণে তেল আমদানি করত ভারত। কিন্তু গত কয়েক মাসে ভারতের শীর্ষ তেল সরবরাহকারী দেশ হয়ে উঠেছে রাশিয়া। অথচ গত এক দশকে ভারতের সবচেয়ে বড় তেল সরবরাহকারী দেশ ছিল ইরাক ও সৌদি আরব।

 

 

কিউএনবি/আয়শা/১৭ মে ২০২৩,/সন্ধ্যা ৬:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit