বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

নিখোঁজ সন্তানকে ফিরে পেতে মায়ের সংবাদ সম্মেলন

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ মে, ২০২৩
  • ১১৭ Time View

ডেস্ক নিউজ : বগুড়ায় নিখোঁজ হওয়া সন্তানকে ফিরে পেতে সংবাদ সম্মেলন করেছেন মা শ্রীমতী লক্ষী রানী সরকার। বুধবার দুপুর ১২টায় বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তিনি। শ্রীমতী লক্ষী রানী সরকার কাহালু উপজেলার মালঞ্চা গ্রামের শ্রী অনিল চন্দ্র সরকারের স্ত্রী।

লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করেন, আমার একমাত্র সন্তান শ্রী বিধান চন্দ্র সরকার (২০) প্রায় ১ মাস ৭ দিন নিখোঁজ। এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাইনি। আমার ছেলে গত ১১ এপ্রিল রাত ৮টায় মোবাইলে টাকা তোলার জন্য বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর থেকে আজও সে বাড়ি ফিরে আসেনি। তার ব্যবহৃত মোবাইল নম্বরে বারবার ফোন দিলেও সেটি বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি।

ঘটনার পরের দিন থেকে আমরা সকল আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধবের বাসায় খোঁজ করেও পাইনি। পরে কাহালু থানায় ও বগুড়া র‌্যাব-১২ অফিসে সাধারণ ডায়েরি করি। এখন পর্যন্ত আমার সন্তানের কোনো সন্ধান পাইনি। সন্তান ছাড়া আমাদের পৃথিবীটা অন্ধকারে নিমজ্জিত হয়ে গেছে। যাকে ঘিরে আমাদের স্বপ্ন, আমাদের সুখ দুঃখের সম্বল, সেই সন্তান আজ ৩৭ দিন হলো ঘরছাড়া। সন্তানকে ফিরে পেতে সংশ্লিষ্ট সকলের নিকট সহযোগিতা কামনা করেন তিনি।

কিউএনবি/অনিমা/১৭ মে ২০২৩,/বিকাল ৫:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit