বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

আখাউড়ায় ট্রেন থেকে স্বর্ণালংকার ছিনতাই

বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১৭ মে, ২০২৩
  • ১০৭ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : নোয়াখালী থেকে ঢাকাগামী আন্ত:নগর উপকুল এক্সপ্রেস ট্রেন মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতিকালে এক নারী যাত্রীর স্বর্নের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় রেলওয়ে পুলিশ সন্দেহভাজন  তিন নারীকে ট্রেন থেকে আটক করে। তবে তাদের সংশ্লিষ্টতা ও তাদের কাছ থেকে কোনো তথ্য না পেয়ে পরে ছেড়ে দেওয়া হয়েছে।খোঁজ নিয়ে জানা যায়, আখাউড়া পৌর এলাকার রাধানগর ঘোষপাড়ার বাসিন্দা আকরাম হোসেনের স্ত্রী ও অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক শরীফা বেগম সকাল সাড়ে নয়টার দিকে স্বামী ও এক কন্যাকে  সাথে নিয়ে ব্রাহ্মণবাড়িয়া যেতে ঢাকাগামী উপকুল এক্সপ্রেস ট্রেনে উঠেন।

এ সময় ভিড়ের মধ্যে তার গলা থেকে এক ভরি ওজনের একটি স্বর্ণের চেইন ছিনতাই হয়। শরীফা বেগম ছিনতাইয়ের ঘটনাটি জানালে  অন্যান্য যাত্রীদের সহযোগিতায় রেলওয়ে পুলিশ সন্দেহভাজন হিসেবে তিন নারীকে আটক করে।আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আলীম হোসেন সিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে  জানান,  স্টেশনের সিসি ক্যামেরার ফুটেজ দেখে আটককৃতদের সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। তাই তাদের ছেড়ে দেওয়া হয়েছে। সোনার চেইন উদ্ধারে পুলিশ কাজ করছে বলে জানান রেলওয়ে পুলিশের এ কর্মকর্তা।

কিউএনবি/অনিমা/১৭ মে ২০২৩,/সকাল ১১:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit