বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনাম
কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি ৯ মাস পর কারাকক্ষে স্ত্রী-বোনের সঙ্গে ইমরান খানের সময় কেমন কাটল? আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধানের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র কারামুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা ‘সবার আগে বাংলাদেশ গড়তে সব নাগরিকের সমান সুবিধা নিশ্চিত করতে হবে’

ইউক্রেন যুদ্ধ বন্ধে যে প্রস্তাবে ‘রাজি’ পুতিন-জেলেনস্কি

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ মে, ২০২৩
  • ১০০ Time View

ডেস্ক নিউজ : ইউক্রেন যু্দ্ধের অবসানে সম্ভাব্য শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনায় বসতে আফ্রিকার নেতাদের একটি দলকে গ্রহণ করতে ইউক্রেন ও রাশিয়া উভয় দেশের প্রেসিডেন্টই রাজি হয়েছেন বলে জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা।

মঙ্গলবার সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর সঙ্গে একটি যৌথ সংবাদ সম্মলনে তিনি এসব কথা বলেন। 

রামাফোসা বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে আমার আলোচনা হয়েছে এবং উভয় নেতাই কীভাবে এই যুদ্ধ শেষ করা যায় তা নিয়ে আলোচনা করতে আফ্রিকার নেতাদের সেখানে গ্রহণ করার বিষয়ে প্রস্তুত থাকার মনোভাব প্রদর্শন করেছেন।

তিনি বলেন, এটা সফল হবে কিনা তা নির্ভর করছে আলোচনার ওপর, যেটা হতে হবে।

সেনেগাল, উগান্ডা ও মিশরের নেতারা এই শান্তি পরিকল্পনায় সমর্থন দিয়েছেন বলেও জানান রামাফোসা।

এ উদ্যোগ সম্পর্কে জাতিসংঘের মহাসচিব, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যকে অবহিত করা হয়েছে বলেও যোগ করে তিনি বলেন, ওয়াশিংটন ও লন্ডন এই পরিকল্পনায় ‘সতর্ক’ সমর্থন দিয়েছে।

কিউএনবি/অনিমা/১৭ মে ২০২৩,/সকাল ১০:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit