শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের হোটেলে ফের অগ্নিকাণ্ড, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক ডেঙ্গু মোকাবিলায় সরকারের পাশাপাশি নতুন প্রজন্মের অংশগ্রহণ জরুরি: ডা. রফিক গাজীপুরে ঘরে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ, একই পরিবারের শিশুসহ দগ্ধ ৪ ভারত থেকে আমদানি করা চালে মিলল ‘আফলাটক্সিন’ নামক ক্ষতিকর উপাদান পুলিশের সক্ষমতায় দুই মেগা প্রকল্প, ৬৬০৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব সৌদিতে হুতিদের হামলা, বাংলাদেশের তীব্র নিন্দা দ্রুততম মানব-মানবী ইমরান-শিরিন, টাইমিং নিয়ে প্রথম দিনেই বিতর্ক ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৩ জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্বোধন করলেন রাষ্ট্রপতি মস্কোর সঙ্গে ট্রাম্পের তেল চুক্তির পর যুক্তরাষ্ট্রে যাচ্ছে রুশ ডিজেল ট্যাংকার

উচ্চমূল্যের উত্তাপ টিসিবিতেও, চিনিতে বাড়ল ১০ টাকা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ মে, ২০২৩
  • ১১০ Time View

ডেস্ক নিউজ : কেজিতে ১০ টাকা বাড়লো টিসিবি’র চিনির দাম। এ বিষয়ে বাণিজ্যমন্ত্রী বললেন, আত্মর্জাতিক বাজারে দাম বৃদ্ধির চাপ এক কোটি কার্ডধারী পরিবারের সাথে ভাগাভাগি করে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার। 

রোববার সকাল ১০টায় ঢাকার মেরুল বাড্ডা বৌদ্ধ মন্দিরের কাছে মে মাসের বিপণন কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি।

টিসিবির পণ্য কিনতে লম্বা লাইনে মানুষের অপেক্ষা। কারণ, বাজারমূল্যের চেয়ে কিছুটা কমে ডাল, তেল ও চিনি কেনা। এতে খুশি হলেও পণ্যের পরিমাণ বাড়ানোর দাবি তাদের।

উচ্চমূল্যের উত্তাপ এখন টিসিবিতেও। গেল ডিসেম্বর থেকে চিনির কেজি ৬০ টাকায় বিক্রি হলেও এখন দাম ৭০ টাকা। কারণ হিসেবে বাণিজ্যমন্ত্রী জানালেন, আত্মর্জাতিক বাজারে দাম বৃদ্ধির চাপ ফ্যামিলি কার্ডধারী এক কোটি পরিবারের ভাগাভাগি করে ব্যয় কমানোর চেষ্টা চলছে।

এ মাসে আগের মতোই ১১০ টাকা লিটার হিসেবে ২ লিটার সয়াবিন তেল, ৭০ টাকা কেজি দরে ২ কেজি মসুর ডাল ও কেজিতে ১০ টাকা বাড়িয়ে ৭০ টাকা কেজি দরে চিনি কিনতে পারবেন ফ্যামিলি কার্ডধারীরা।

কিউএনবি/অনিমা/১৪ মে ২০২৩,/বিকাল ৩:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit