বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
হরমুজ নিয়ে ট্রাম্পের দাবির জবাবে ক্যালিফোর্নিয়াকে নিজেদের ‘নতুন ভূখণ্ড’ বলল ইরান বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব

পাকিস্তানের গণতন্ত্র সর্বকালের সর্বনিম্ন পর্যায়ে, বিচার বিভাগই ভরসা : ইমরান খান

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ মে, ২০২৩
  • ৮৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে গণতন্ত্র ‘সর্বকালের সর্বনিম্ন’ পর্যায়ে রয়েছে বলে দাবি করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান। তিনি বিচার বিভাগই ‘একমাত্র ভরসা’ বলেও মনে করছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজকে এক সাক্ষাৎকারে ইমরান খান এ কথা বলেন বলে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানায়। তিনি বলেন, ‘গণতন্ত্র সর্বকালের সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। এখন আমাদের একমাত্র ভরসা হলো বিচার বিভাগ। জোট সরকার দেশের নির্বাচন নিয়ে ভীত। নির্বাচন হলে তাঁরা নিশ্চিহ্ন হওয়ার আশঙ্কায় আছে।’ 

ইমরান খান বলেন, ‘ক্ষমতাসীনরা সিদ্ধান্ত নিয়েছে যে আমি জেলে থাকলে বা আমাকে হত্যা করলেই তারা নির্বাচনের অনুমতি দেবে। আমার ওপর এ দুই পদক্ষেপই কার্যকরের চেষ্টা করা হয়েছে। আমার ওপর দুবার হামলা চালানোর চেষ্টা চালানো হয়। আমার বাড়িতেও অভিযান চালানো হয়েছে।’ 

এদিকে, পাকিস্তানজুড়ে আজ রবিবার বিক্ষোভের ডাক দিয়েছেন ইমরান খান। গতকাল শনিবার রাতে এক ভিডিও বার্তায় ইমরান খান বলেন, ‘স্বাধীনতা সহজে আসে না। একে ছিনিয়ে আনতে হয়। এর জন্যে ত্যাগ স্বীকার করতে হয়।’ তিনি সমর্থকদের প্রতি রবিবার দেশজুড়ে বিক্ষোভ অব্যাহত রাখার এবং অবিলম্বে নির্বাচনের জন্যে বুধবার প্রচারণায় ফিরে আসার আহ্বান জানান। সূত্র : ডন ও জিও নিউজ

কিউএনবি/অনিমা/১৪ মে ২০২৩,/দুপুর ২:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit