বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

দুপুর ১২টায় সেন্টমার্টিনে তাণ্ডব চালাতে পারে ‘মোখা’

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ মে, ২০২৩
  • ১০২ Time View

ডেস্ক নিউজ : কক্সবাজার ও মিয়ানমারের উপকূলীয় এলাকা অতিক্রম শুরু করছে ঘূর্ণিঝড় মোখা। আজ রবিবার (১৪ মে) সকালে আবহাওয়া অধিদপ্তরের দেওয়া ১৮ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বাতাসের গতিবেগ বাড়তে শুরু করেছে। সাগর উত্তাল তবে ভাটা চলায় সেন্টমার্টিনে এখনও তাণ্ডব দেখাতে পারছে না মোখা। দুপুর ১২টায় জোয়ার আসলে পরিস্থিতি খারাপ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বেশিরভাগ স্থানীয়রাই দ্বীপে রয়ে গেছেন বলে জানা গেছে। তারা সবাই সাইক্নোন সেন্টারে অবস্থান নিয়েছেন।

আবহাওয়া দফতরের পরিচালক মো. আজিজুর রহমান গণমাধ্যমকে বলেন, সেন্টমার্টিন ও টেকনাফের জন্য সবচেয়ে ভয়ংকর সময় হলো দুপুর ১২টা থেকে বিকেল ৩টা। এ সময়ের মধ্যে স্থলভাগ অতিক্রম শুরু করবে মোখা। এর প্রভাবে সেন্টমার্টিন ও টেকনাফ অঞ্চলের নিম্নাঞ্চল ১২ ফুটের বেশি জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।

এদিকে, টেকনাফে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে, আর সেন্টমার্টিনে মুষলধারে বৃষ্টি হচ্ছে। রবিবার (১৪ মে) ভোর থেকে সেন্টমার্টিনের দ্বীপে বাতাসের গতিবেগ বেড়েছে। সঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও পানির উচ্চতাও বৃদ্ধি পায়। বৃষ্টি ও বাতাস হচ্ছে সামান্য। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বড়াতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

কিউএনবি/অনিমা/১৪ মে ২০২৩,/সকাল ১১:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit