বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

ডোমারে পুলিশের বিশেষ অভিযানে একই দিনে বিভিন্ন মামলার ১০ জন আসামী গ্রেফতার

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১৪ মে, ২০২৩
  • ৩০৪ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে পুলিশের বিশেষ অভিযানে চুরি, ডাকাতি, ছিনতাইসহ ওয়ারেন্টভুক্ত ১০জন আসামীকে গ্রেফতার করেছে ডোমার থানা পুলিশ।শুক্রবার সন্ধ্যা থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত সহকারী পুলিশ সুপার (সার্কেল) আলী মোহাম্মদ আব্দুল্ল্যার নেতৃত্বে পুলিশ পরিদর্শক মাহামুদ উন নবী, পুলিশ পরিদর্শক (তদন্ত) মাসুদ করিম, এসআই কাওছার আলী ও সঙ্গীয় ফোর্স উপজেলা বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতার কৃতরা হলেন, ডোমার পৌর এলাকার ছোট রাউতা ময়দান পাড়ার অফির উদ্দিনের ছেলে আঃ মান্নান (৫০), বাবুল মিয়া (৫৫), মজনু মিয়া (৫২), বাবুল হেসেনের ছেলে সাজু ইসলাম (৩০), আঃ মান্নানের ছেলে মুন্না (২৫), চিকনমাটি বসতপাড়া এলাকার ফজলু রহমানের ছেলে আল-আমিন রহমান রাজু (২৫), মৌজাপাঙ্গা এলাকার আফছার আলীর ছেলে শাহিনুর ইসলাম (৩০), মৃত অলিয়ার রহমানের ছেলে মানদুল ইসলাম (৪০), জলঢাকা বালাপাড়া গ্রামের আইয়ুব আলীর ছেলে ফজল আলী (৪৯) এবং নীলফামারী সদর সিংদই জেলেপাড়া এলাকার শরৎ দাসের ছেলে রতন দাস (৩৫)।

ডোমার থানা অফিসার ইনচার্জ মাহামুদ উন-নবী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ১০ জন আসামীর মধ্যে ৩০ এপ্রিল ভোর রাতে ডোমারে ছোট রাউতা ব্রাহ্মন পাড়ার পুরহিত বিজয় চক্রবর্তীর বাড়ীতে চাঞ্চল্ল্যকর ডাকাতির ঘটনায় জড়িত রতন দাসকে গ্রেফতার করি। এর আগে গত ১ মে ডাকাতি মামলার ৩জন আসামীকে গ্রেফতার করতে সক্ষম হই। এ সময় তাদের কাছ থেকে লুন্ঠিত টাকা, কাসার প্লেট গ্লাস, মোবাইল ফোনসহ ডাকাতির কাজে ব্যহৃত এ্যাপাসি ১২৫ সিসি মোটর সাইকেল আলামত হিসাবে জব্দ করা হয়। আমাদের অভিযান অব্যহত রয়েছে। শনিবার দুপুরে আসামীদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

কিউএনবি/অনিমা/১৪ মে ২০২৩,/সকাল ১০:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit