মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন

সহিংসতাকারীদের পাকড়াও করে শাস্তির হুঁশিয়ারি পাক সেনাপ্রধানের

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ মে, ২০২৩
  • ১৬২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে মঙ্গলবার গ্রেফতারের পরই বিক্ষোভে নেমেছেন পিটিআই সমর্থকরা। সহিংসতায় ছেয়ে গেছে গোটা পাকিস্তান। তাদেরকে ৭২ ঘণ্টার মধ্যে পাকড়াও করার নির্দেশ এসেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের পক্ষ থেকে। 

এবার দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকেও এলো হুঁশিয়ারি। পাকিস্তানের সেনাপ্রধান আসীম মুনির জানান, সহিংসতায় সঙ্গে জড়িত সব পরিকল্পনাকারী, নির্দেশদাতা ও জড়িতদের দ্রুত শাস্তির আওতায় আনা হবে।

আসীম মুনির বলেন, ৯মে এর কালো দিনে যারা সহিংসতা ছড়িয়েছে সবাইকে পাকড়াও করে শাস্তির আওতায় আনা হবে। পেশোয়ারে এক ভাষণে এমন বক্তব্য দেন পাক সেনাপ্রধান। 

এর আগে দেশে সহিংসতাকারীদের তিনদিনের মধ্যে খুঁজে বের করে শাস্তির আওতায় আনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এক টুইটবার্তায় শাহবাজ শরীফ বলেন, সহিংসতার সঙ্গে যারা জড়িত আইনশৃঙ্খলা বাহিনীকে ৭২ ঘণ্টার মধ্যে তাদের খুঁজে বের করার নির্দেশ দিচ্ছি। সেইসঙ্গে দ্রুত এসব তাদের শাস্তির আওতায় আনা হোক। 

এদিকে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ বলেন, সহিংসতার সময় দেশটির বিভিন্ন রাজ্যে হয়েছে লুটপাট। চুরির কবল থেকে বাদ যায়নি দোকানপাট, শপিংমল। তিনি আরও জানান, তারা ব্যাংক লুটেরও চেষ্টা করেছে। রানা সানাউল্লাহ দাবি করেন, লুটতরাজরা দরজি দোকানের কাপড়-চোপড়, এমনকি সেলাই করার সুই পর্যন্ত লুট করে নিয়ে গেছে।

 

 

কিউএনবি/আয়শা/১৩ মে ২০২৩,/রাত ১১:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit