মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

দেড় কোটি টাকার স্বর্ণের ১৪টি বারসহ পাচারকারী আটক

জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ১৩ মে, ২০২৩
  • ১৩৬ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি : স্বর্ণের ১৪টি বারসহ রবিউল ইসলাম নামে এক পাচারকারীকে আটক করেছে বডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের সদস্যরা। শুক্রবার(১২ মে) রাতে এক প্রেস বিজ্ঞাপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন বডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ।

এর আগে একই দিন সকালে ১৫ বিজিবি  ব্যাটালিয়নের অধীন কুড়িগ্রাম জেলার কাশিপুর বিওপির দায়িত্বপূর্ণ কাশিপুর নামক এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক পাচারকারী রবিউল ইসলাম কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ধর্মপুর এলাকার মজিবর রহমানের ছেলে।

প্রেস বিজ্ঞাপ্তিতে বলা হয়, স্বর্ণের চালান পার হবে এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১২ মে) সকালে বিজিবি ১৫ ব্যাটালিয়নের অধীন কুড়িগ্রামের কাশিপুর বিওপির দায়িত্বপূর্ণ কাশিপুর নামক এলাকায় অভিযান চালায় বিজিবির টহল দল। এ সময় সন্দেহজনক ভাবে ধান ক্ষেত থেকে মোটরসাইকেলসহ রবিউল ইসলামকে আটক করে। পরে তার মোটর সাইকেল তল্লাশী চালিয়ে তেল বক্সের ভিতর থেকে একটি প্যাকেটে থাকা ১৪টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন এক কেজি ৬৩৩গ্রাম এবং আনুমানিক মুল্য প্রায় এক কোটি ৪০ লাখ টাকা।

 

কিউএনবি/আয়শা/১৩ মে ২০২৩,/বিকাল ৫:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit