বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

চিরিরবন্দর উপজেলায় নদীতে ডুবে আদিবাসী কিশোরের মৃত্যু॥

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ১৩ মে, ২০২৩
  • ১৪৬ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : চিরিরবন্দর উপজেলায় নদীতে গোসল করতে নেমে সাঁতার না জানায় পানিতে ডুবে এক আদিবাসী কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনাটি গত শুক্রবার সকাল আনুমানিক সাড়ে ১০ টায় উপজেলার কাঁকড়া নদীতে ঘটেছে।

প্রত্যক্ষদর্শি ও থানা সুত্রে জানা গেছে, দিনাজপুর সদর উপজেলার পুলহাট মাঝিপাড়ার বীরেন সিং এর পরিবার চিরিরবন্দর উপজেলায় কাঁকড়া নদীর পাশে তপন সিংয়ের বাড়িতে বিয়ের দাওয়াত খেতে আসে। এরই ফাঁকে বীরেন সিং এর ছেলে অরণ্য সিং (১০) ও কয়েকজন বন্ধু মিলে কাঁকড়া নদীতে গোসলের জন্য নামে।

এক পর্যায়ে সে পানিতে ডুবে গেলে বন্ধুরা বাড়িতে সংবাদ দিলে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে চিরিরবন্দর স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আসাদুজ্জামান আসাদ জানান, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১৩ মে ২০২৩,/বিকাল ৫:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit