মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম
হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী মৃত্যুদণ্ডে ফাঁসির বদলে ইনজেকশনের আবেদন খারিজ করল ভারতের সুপ্রিম কোর্ট ১৩ শিশু-কিশোরের অনবদ্য অভিনয়  আশুলিয়ায় চুক্তি ভঙ্গের অভিযোগে ইনজেনিটেক্স শ্রমিকদের বিক্ষোভ

বাইকে ৯৯ বোতল ফেন্সিডিল নিয়ে যাওয়ার সময় যুবক গ্রেফতার 

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ১৩ মে, ২০২৩
  • ১০৮ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের আদিতমারীতে ৯৯ বোতল ফেন্সিডিলসহ রফিকুল ইসলাম নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় অপর একজন পালিয়ে যায়। শনিবার (১৩ মে) সকালে উপজেলার মহিষখোচা বাজার এলাকা থেকে তাকে আটক করে। এ সময় একটি মোটরবাইক জব্দ করা হয়। আটককৃত রফিকুল ইসলাম কালীগঞ্জ উপজেলার খামারভাতি এলাকার হাবিবুর রহমানের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মহিষখোচা বাজারে অভিযান চালানো হয়। স্থানীয় মাইদুল ইসলামের দোকানের সামনে একটি মোটরবাইক আরোহীকে সন্দেহ হলে বাইকটি থামিয়ে তল্লাশি চালানো হয়। পরে বাইকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৯৯ বোতল ফেন্সিডিল উদ্ধার এবং মোটরসাইকেলটি জব্দ করা হয়। এসময় রফিকুল ইসলামকে আটক করা গেলেও অপর আরেকজন পালিয়ে যায়।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন,  আটক রফিকুল ইসলাম ও তার সহযোগির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

কিউএনবি/আয়শা/১৩ মে ২০২৩,/বিকাল ৫:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit